সোনালি ঐতিহ্য বেগবান করতে রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের নতুন নেতৃত্ব
সোনালি ঐতিহ্য বেগবান করতে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার ঘটাতে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিয়েছে প্রায় এক শতাব্দীর গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠান ‘রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ’। নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আসাদুর রহমান সরকার (হারুন) এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আক্তারুল হাসান (অপু) মনোনীত হয়েছেন। গত ২৪ নভেম্বর সংগঠনের নিজস্ব প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয় এবং অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য এর অনুলিপি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বরাবর পাঠানো হয়েছে।
‘ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের শীর্ষে শপথে নিবেদিত’-এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ১৯২৯ সালে রাজশাহী মহানগরীর হোসেনীগঞ্জ এলাকার শাহ মখদুম রোডের শিমুলতলায় প্রতিষ্ঠিত হয় ‘রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ’ (রেজিস্ট্রেশন নম্বর: রাজ ৩৫৭)। প্রতিষ্ঠালগ্ন থেকেই স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশ, তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি এবং সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে সংগঠনটি।
ঐতিহ্যবাহী এই ক্লাব থেকে উঠে এসেছেন জাতীয় দলের অনেক কৃতী খেলোয়াড় এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের বহু স্বনামধন্য তারকা। তাদের মধ্যে আব্দুল হাকিম, সাইদুর রহমান, তাপস, ভোলা ও পাপ্পুসহ আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় দেশের ক্রীড়াঙ্গনে গৌরব বয়ে এনেছেন। ক্লাবের সেই হারানো গৌরব ও গতিশীলতা ফিরিয়ে আনতেই অভিজ্ঞ ও উদ্যমী সংগঠক মোঃ আসাদুর রহমান সরকার (হারুন) এবং মোঃ আক্তারুল হাসান (অপু)-এর নেতৃত্বে এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নতুন কমিটির নেতৃত্বে ক্লাবটির সোনালি ঐতিহ্য ও কার্যক্রম বেগবান করার পরিকল্পনা প্রসঙ্গে সভাপতি মোঃ আসাদুর রহমান সরকার (হারুন) বলেন, ১৯২৯ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি রাজশাহীর ক্রীড়া ও সংস্কৃতির এক অমূল্য ধারক ও বাহক। আমাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করে ক্লাবটির সেই সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। নতুন প্রজন্মকে মোবাইল আসক্তি, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে মাঠমুখী করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সাধারণ সম্পাদক মোঃ আক্তারুল হাসান (অপু) তাঁর প্রতিক্রিয়ায় জানান, এই ক্লাব থেকেই একসময় জাতীয় পর্যায়ের অনেক তারকা খেলোয়াড় তৈরি হয়েছেন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, যাতে ভবিষ্যতেও এই ক্লাব থেকে জাতীয় মানের ক্রীড়াবিদ ও সংস্কৃতিকর্মী উঠে আসে। ক্লাবের অবকাঠামোগত উন্নয়নসহ ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে দ্রুতই সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
সংগঠনের প্রকাশিত তালিকা অনুযায়ী নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল শেখ, সহ-সভাপতি মোঃ রুবেল রানা, মোঃ আব্দুল হান্নান (ওয়াকিল), মোঃ বনি সরদার, মোঃ আব্দুর রফিক শিপলু ও মোঃ আনোয়ারুল ইসলাম (রুবেল); যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন (তমাল) (১), মোঃ আরেফিন রহমান (কনক) (২) ও মোঃ খন্দকার মাকসুদুর রহমান (সৌরভ) (৩); সহ-সাধারণ সম্পাদক মোঃ সুলতান আহমেদ (রাহি), মোঃ জালাল উদ্দীন (মিন্টু) ও মোঃ আনোয়ার হোসেন (রুবেল); সাংগঠনিক সম্পাদক মোঃ গাউসুজ্জামান (মুইন), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাহরিয়ার রহমান (জিতু), দপ্তর সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস (নিশাদ), সহ-দপ্তর সম্পাদক মোঃ মাহমুদুল্লাহ আহসান (ইমন), কোষাধ্যক্ষ মোঃ সোহান হোসেন এবং সহ-কোষাধ্যক্ষ মোঃ রায়হান মাহমুদ।
এ ছাড়া ক্রীড়া সম্পাদক মোঃ নবিউল ইসলাম (সাগর), সহ-ক্রীড়া সম্পাদক মোঃ রুহুল আমিন (পাপ্পু), সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাব্বির আহম্মেদ (রজার্স), সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ ওমর ফারুক (লালন), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ জ্যোতিউল ইসলাম (সাফি), সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল আমিন, প্রচার সম্পাদক মোঃ ইকবাল হোসেন (রিপন), সহ-প্রচার সম্পাদক মোঃ রোকনুজ্জামান (রোকন), ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ মামুন শেখ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ অংকুর, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রউফ (টিপু), সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম (রকি), সমাজ কল্যাণ সম্পাদক মোঃ দোলাত, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মুস্তাকিম হোসেন (সাহান), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নেহাল এবং সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রোমান মনোনীত হয়েছেন। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ আশরাফুল আলম (আশা), মোঃ ইসমাইল, মোঃ মিজানুর রহমান (কাঞ্চন), মোঃ মাহমুদুল হাসান (রানা) ও মোঃ রফিকুজ্জামান রিমন।