রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › বিএনপি নেতা টুটুল ও রাসিক কর্মকর্তা তাজ মুরাদের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

বিএনপি নেতা টুটুল ও রাসিক কর্মকর্তা তাজ মুরাদের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

জানাজায় অংশ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও এমপি শফিকুল হক মিলন
favicon
স্টাফ রিপোর্টার :
বিএনপি নেতা টুটুল ও রাসিক কর্মকর্তা তাজ মুরাদের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

রাজশাহী মহানগরীর রাজারহাতা এলাকার বাসিন্দা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. তাজমুলতান টুটুল এবং রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সচিবের ব্যক্তিগত সহকারী তাজ মুরাদ লিটনের পিতা মো. মোশারফ হোসেন সরকারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাদ আসর নগরীর মালোপাড়াস্থ রাজশাহী দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাজার নামাজে অংশগ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান।

জানাজার নামাজে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন-অর রশিদ, সহসভাপতি আসলাম সরকার, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ এবং বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান। এ ছাড়াও মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি জানাজায় শরিক হন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

এর আগে মো. মোশারফ হোসেন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এক শোকবার্তায় রাসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, শনিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজারহাতা নিবাসী মো. মোশারফ হোসেন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


আরও খবর
সোনালি ঐতিহ্য বেগবান করতে রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের নতুন নেতৃত্ব
সোনালি ঐতিহ্য বেগবান করতে রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের নতুন নেতৃত্ব
তরুণদের মাঠমুখী করতে রাজশাহীতে দ্বিতীয়বারের মতো ওয়ার্ড ফুটবল শুরু
তরুণদের মাঠমুখী করতে রাজশাহীতে দ্বিতীয়বারের মতো ওয়ার্ড ফুটবল শুরু
দেশের অন্য জেলার রাজশাহী থেকে শেখার আছে: আজহারী
দেশের অন্য জেলার রাজশাহী থেকে শেখার আছে: আজহারী
রাজশাহীতে নগর ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের সজাগ থাকায় নাশকতা ব্যর্থ
রাজশাহীতে নগর ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের সজাগ থাকায় নাশকতা ব্যর্থ
শিক্ষার মানোন্নয়নে তানোরের অর্কিড স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ
শিক্ষার মানোন্নয়নে তানোরের অর্কিড স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ
প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান ভূমিমন্ত্রীর
প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান ভূমিমন্ত্রীর
রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে নাশকতার চেষ্টা
রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে নাশকতার চেষ্টা
রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার মৃত্যুতে সিটি কর্পোরেশন প্রশাসকের শোক
রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার মৃত্যুতে সিটি কর্পোরেশন প্রশাসকের শোক