রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার মৃত্যুতে সিটি কর্পোরেশন প্রশাসকের শোক
রাজশাহী মহানগরীর রাজারহাতা এলাকার বাসিন্দা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সচিবের ব্যক্তিগত সহকারী (পিএ) মো. তাজ মুরাদ লিটনের পিতা মো. মোশারফ হোসেন সরকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক শোকবার্তায় রাসিক প্রশাসক মরহুম মো. মোশারফ হোসেন সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং পরিবারকে এই অপূরণীয় শোক সইবার শক্তি প্রদানের জন্য প্রার্থনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ শনিবার বাদ আসর নগরীর মালোপাড়া হাফিজিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।