রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › দেশের অন্য জেলার রাজশাহী থেকে শেখার আছে: আজহারী

দেশের অন্য জেলার রাজশাহী থেকে শেখার আছে: আজহারী

favicon
স্টাফ রিপোর্টার :
দেশের অন্য জেলার রাজশাহী থেকে শেখার আছে: আজহারী
শনিবার রাতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী।

দেশের সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত রাজশাহীর ছিমছাম ও পরিবেশবান্ধব সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, রাজশাহীর পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা থেকে দেশের অন্য ৬৩ জেলার মানুষের অনেক কিছু শেখার রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার আলোচনার শুরুতে তিনি এসব কথা বলেন।

ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত এই তাফসির মাহফিলে উপস্থিত লাখো ধর্মপ্রাণ মুসল্লি ও রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানিয়ে ড. মিজানুর রহমান আজহারী বলেন, তিনি আগে থেকেই শুনেছিলেন রাজশাহী বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন ও সবুজ শহর। মাহফিলে আসার পথে নগরীর চারপাশ দেখে তিনি মুগ্ধ হয়েছেন এবং শহরের রাস্তাঘাট ও পরিবেশ একেবারে পরিপাটি ও পরিষ্কার দেখেছেন বলে উল্লেখ করেন। রাজশাহী যেমন পরিপাটি ও পরিচ্ছন্ন, দেশের অন্য ৬৩ জেলাও যেন ঠিক একইভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য হয়ে ওঠে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নিজের শৈশবের স্মৃতিচারণ করে এই জনপ্রিয় ইসলামি বক্তা বলেন, ছোটবেলায় একবার তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তখন আসার পথে রাস্তার দুই পাশে সারি সারি সবুজ আমবাগান দেখেছিলেন। রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার ও শিল্পের প্রশংসা করে তিনি আরও বলেন, এই অঞ্চলে যেমন সুস্বাদু কালাই রুটি রয়েছে, তেমনি রয়েছে ঐতিহ্যবাহী রেশম শিল্প। মহান আল্লাহ তাআলা বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী নেয়ামতে রাজশাহীকে ভরপুর করে রেখেছেন বলে তিনি মন্তব্য করেন।

ঐতিহাসিক মাদ্রাসা মাঠের এই বিশাল তাফসির মাহফিলে অংশ নিতে শনিবার সকাল থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হতে শুরু করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুরো মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল হক মিলন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানসহ স্থানীয় ওলামা-মাশায়েখ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।