মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › খাস পুকুরের শ্রেণি পরিবর্তন নয়, অনিয়ম পেলে চলবে মোবাইল কোর্ট: রাজশাহী ডিসি

খাস পুকুরের শ্রেণি পরিবর্তন নয়, অনিয়ম পেলে চলবে মোবাইল কোর্ট: রাজশাহী ডিসি

favicon
স্টাফ রিপোর্টার :
খাস পুকুরের শ্রেণি পরিবর্তন নয়, অনিয়ম পেলে চলবে মোবাইল কোর্ট: রাজশাহী ডিসি

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে সরকারি খাস পুকুর ইজারা এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ বা সেচ পাম্প পরিচালনায় কোনো ধরনের অনিয়ম হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি জানিয়েছেন, প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর ভোগদখলে থাকা সরকারি খাস পুকুরগুলোর সুনির্দিষ্ট তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি যেকোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার, ভূমির অধিকার ও পানি নিরাপত্তা’ বিষয়ক জেলা পর্যায়ের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্পের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য অধিকার বাস্তবায়ন এবং তাঁদের নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক। দীর্ঘদিন ধরে আদিবাসীদের ভোগদখলে থাকা সরকারি খাস পুকুরগুলোর একটি সঠিক ও সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করে প্রশাসনের কাছে জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে বিধিমোতাবেক এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুকুর ইজারা ও বিএমডিএর সেচ কার্যক্রম প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকারি সম্পদ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না। কোথাও এমন ঘটনা ঘটলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ইউএনও কিংবা বিএমডিএ কর্মকর্তাদের অবহিত করতে হবে। অভিযোগের সত্যতা মিললে প্রচলিত আইনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া জমির শ্রেণি পরিবর্তন প্রসঙ্গে জেলা প্রশাসক স্পষ্ট জানিয়ে দেন, রেকর্ডপত্রে বা বাস্তবে কোনো জমি পুকুর হিসেবে চিহ্নিত থাকলে কোনোভাবেই তার শ্রেণি পরিবর্তন করা যাবে না। জমির প্রকৃত অবস্থা সরেজমিনে যাচাই করেই কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে আদিবাসীদের ব্যবহৃত শ্মশানঘাটগুলোর সুরক্ষা ও তাঁদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় আলোচকরা বরেন্দ্র অঞ্চলের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও পানিসংকটের চিত্র তুলে ধরেন। তাঁরা বলেন, এ অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়া, দীর্ঘস্থায়ী খরা এবং পানিসম্পদের ওপর অতিরিক্ত চাপের কারণে প্রান্তিক জনগোষ্ঠী তীব্র নিরাপদ পানির সংকটে ভুগছে। বিশেষ করে তানোর ও গোদাগাড়ীসহ বরেন্দ্র এলাকার উপজেলাগুলোতে সুষ্ঠু পানি ব্যবস্থাপনা, ন্যায্য সেচসুবিধা নিশ্চিতকরণ এবং বিএমডিএর পাম্প পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।

বক্তারা সরকারি খাস পুকুর ইজারা দেওয়ার ক্ষেত্রে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর অগ্রাধিকার নিশ্চিত করার জোর দাবি জানান। তাঁরা উল্লেখ করেন, বংশপরম্পরায় অসংখ্য আদিবাসী পরিবার মাছ চাষ, দৈনন্দিন গৃহস্থালি প্রয়োজন এবং জীবন-জীবিকার তাগিদে এসব প্রাকৃতিক জলাশয়ের ওপর নির্ভরশীল। কিন্তু বিদ্যমান ইজারা প্রক্রিয়ায় অনেক সময় প্রকৃত মৎস্যজীবী ও আদিবাসীরা উপেক্ষিত হচ্ছেন, যার ফলে তাঁরা নিজ এলাকার প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

সভায় আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর ব্যবহৃত শ্মশানঘাটগুলোর আইনি স্বীকৃতি ও সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক প্রাচীন শ্মশানঘাটের প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত রেকর্ড না থাকায় সেগুলোর অস্তিত্ব ও নিরাপত্তা আজ হুমকির মুখে। এসব ধর্মীয় ও সামাজিক স্থাপনা সংরক্ষণে দ্রুত প্রশাসনিক ও আইনি উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।

ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এবং ডাসকো ফাউন্ডেশনের গেটকা প্রকল্পের জেলা সমন্বয়কারী মদন দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার।

সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সহসভাপতি ফয়জুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুন্নাহার মুক্তি, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক ও ফোরামের নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত, তানোর লোকমোর্চার সভাপতি মফিজ উদ্দিন, সদস্য বিমল চন্দ্র রাজোয়াড়, জাহিদ হাসান পলাশ ও ছোটন সরদার। এ ছাড়া দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা মতবিনিময় সভায় অংশ নেন।

সভার সমাপনীতে ভূমি ও প্রাকৃতিক সম্পদে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, খাস পুকুর ইজারায় আদিবাসীদের অগ্রাধিকার প্রদান, শ্মশানঘাটের স্থায়ী সুরক্ষা এবং বরেন্দ্র অঞ্চলের তীব্র পানিসংকট মোকাবিলায় জেলা প্রশাসন, বিএমডিএ, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও খবর
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়
রাজশাহীতে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ খামারির মাঝে যুব ঋণের চেক বিতরণ
রাজশাহীতে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ খামারির মাঝে যুব ঋণের চেক বিতরণ
নওগাঁর সিও বাজার এলাকায় সড়কের এক-তৃতীয়াংশ দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ
নওগাঁর সিও বাজার এলাকায় সড়কের এক-তৃতীয়াংশ দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে স্বাগত জানালেন রাসিক প্রশাসক ও জেলা প্রশাসক
রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে স্বাগত জানালেন রাসিক প্রশাসক ও জেলা প্রশাসক
অসময়ের বৃষ্টিতে ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের
অসময়ের বৃষ্টিতে ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের
ডিজিটাল লেনদেন প্রসারে প্রসাদপুর বাজারে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য র‌্যালি ও ক্যাম্পেইন
ডিজিটাল লেনদেন প্রসারে প্রসাদপুর বাজারে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য র‌্যালি ও ক্যাম্পেইন
গ্রিন সিটি রাজশাহীর সাফল্য দেখতে নগরীতে ৩ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা
গ্রিন সিটি রাজশাহীর সাফল্য দেখতে নগরীতে ৩ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা