রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে স্বাগত জানালেন রাসিক প্রশাসক ও জেলা প্রশাসক
সরকারি সফরে রাজশাহীতে আগমন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছালে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হককে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম উপস্থিত থেকে প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
অভ্যর্থনাকালে রাজশাহী জেলা ও মহানগর পর্যায়ের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরে সংক্ষিপ্ত কুশল বিনিময় শেষে প্রতিমন্ত্রী তাঁর নির্ধারিত সরকারি ও সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে নগরীর দিকে রওনা হন। প্রতিমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজশাহীর ক্রীড়াঙ্গন ও তরুণ সমাজের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।