মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

favicon
স্টাফ রিপোর্টার :
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
আরএমপি সদর দপ্তরের মিনি কনফারেন্স রুমে পুলিশ কমিশনার ও রাজশাহী রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ক্লাবের প্রতিনিধিবৃন্দ ও প্রতিযোগীরা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ও রাজশাহী রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিবৃন্দ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আরএমপি সদর দপ্তরের মিনি কনফারেন্স রুমে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ক্লাবের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময়কালে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিরা জানান, বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের (বিএসএসএফ) আয়োজনে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের ওপেন এয়ারগান টুর্নামেন্টে রাজশাহী রাইফেল ক্লাবের সাতজন শুটার অংশগ্রহণ করতে যাচ্ছেন। তাঁরা টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি ও অংশগ্রহণের বিষয়ে ক্লাব সভাপতি ও আরএমপি কমিশনারকে অবহিত করেন।

এ সময় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম রাজশাহীর শুটিং অঙ্গনের ঐতিহ্য ধরে রাখতে খেলোয়াড়দের নিষ্ঠার সঙ্গে অনুশীলনের পরামর্শ দেন এবং আসন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শুটারের সার্বিক সাফল্য ও গৌরবময় অর্জন কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান পিপিএম। এছাড়াও রাজশাহী রাইফেল ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং ওপেন এয়ারগান টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাতজন প্রতিযোগী উপস্থিত ছিলেন।

আরও খবর
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়
রাজশাহীতে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ খামারির মাঝে যুব ঋণের চেক বিতরণ
রাজশাহীতে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ খামারির মাঝে যুব ঋণের চেক বিতরণ
নওগাঁর সিও বাজার এলাকায় সড়কের এক-তৃতীয়াংশ দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ
নওগাঁর সিও বাজার এলাকায় সড়কের এক-তৃতীয়াংশ দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ
রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে স্বাগত জানালেন রাসিক প্রশাসক ও জেলা প্রশাসক
রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে স্বাগত জানালেন রাসিক প্রশাসক ও জেলা প্রশাসক
অসময়ের বৃষ্টিতে ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের
অসময়ের বৃষ্টিতে ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের
ডিজিটাল লেনদেন প্রসারে প্রসাদপুর বাজারে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য র‌্যালি ও ক্যাম্পেইন
ডিজিটাল লেনদেন প্রসারে প্রসাদপুর বাজারে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য র‌্যালি ও ক্যাম্পেইন
গ্রিন সিটি রাজশাহীর সাফল্য দেখতে নগরীতে ৩ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা
গ্রিন সিটি রাজশাহীর সাফল্য দেখতে নগরীতে ৩ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা
কালোবাজারে পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার উদ্ধার
কালোবাজারে পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার উদ্ধার