মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়

favicon
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর ফাইনাল শেষে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় দলের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকসহ অতিথিবৃন্দ।

উৎসবমুখর পরিবেশ ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেডিয়ামে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

ফাইনাল ম্যাচে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় পরস্পরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। পরবর্তীতে প্রতিযোগিতার বাইলজ অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়—উভয় দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এছাড়া ৯ দিনব্যাপী দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই মর্যাদাপূর্ণ ক্রীড়া আসরে তৃতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠক এবং স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জোগান।

আরও খবর
রাজশাহীতে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ খামারির মাঝে যুব ঋণের চেক বিতরণ
রাজশাহীতে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ খামারির মাঝে যুব ঋণের চেক বিতরণ
নওগাঁর সিও বাজার এলাকায় সড়কের এক-তৃতীয়াংশ দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ
নওগাঁর সিও বাজার এলাকায় সড়কের এক-তৃতীয়াংশ দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে স্বাগত জানালেন রাসিক প্রশাসক ও জেলা প্রশাসক
রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে স্বাগত জানালেন রাসিক প্রশাসক ও জেলা প্রশাসক
অসময়ের বৃষ্টিতে ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের
অসময়ের বৃষ্টিতে ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের
ডিজিটাল লেনদেন প্রসারে প্রসাদপুর বাজারে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য র‌্যালি ও ক্যাম্পেইন
ডিজিটাল লেনদেন প্রসারে প্রসাদপুর বাজারে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য র‌্যালি ও ক্যাম্পেইন
গ্রিন সিটি রাজশাহীর সাফল্য দেখতে নগরীতে ৩ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা
গ্রিন সিটি রাজশাহীর সাফল্য দেখতে নগরীতে ৩ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা
কালোবাজারে পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার উদ্ধার
কালোবাজারে পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার উদ্ধার