মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › গ্রিন সিটি রাজশাহীর সাফল্য দেখতে নগরীতে ৩ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা

গ্রিন সিটি রাজশাহীর সাফল্য দেখতে নগরীতে ৩ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা

favicon
তাইরান আবাবিল হাসান সোহাগ:
গ্রিন সিটি রাজশাহীর সাফল্য দেখতে নগরীতে ৩ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা
রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে তিন সিটি কর্পোরেশন ও এক পৌরসভার প্রতিনিধিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

দেশব্যাপী 'ক্লিন সিটি, গ্রিন সিটি' হিসেবে পরিচিত রাজশাহী মহানগরীর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি কর্পোরেশন ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের অংশগ্রহণে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক 'অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা' শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান। এ সময় রাজশাহীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রিক চিত্র তুলে ধরে তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার এবং নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী আমাদের প্রতি 'তোমাদের কাজ হচ্ছে নগরকে সাজাও' মর্মে যে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি ও দ্রুত নগরায়ণের ফলে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে উল্লেখ করে তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের ওপর জোর দেন।

নগর উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে রাসিক প্রশাসক জানান, নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সবুজায়ন কার্যক্রম চলছে এবং রাজশাহীকে নতুনভাবে ঢেলে সাজাতে একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। পাশাপাশি বিদ্যুৎ খাতে মাসিক ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে নগর ভবনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবনে সোলার সিস্টেম চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিন সিটি কর্পোরেশন ও এক পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে এই অভিজ্ঞতা বিনিময় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, জাইকার সহযোগিতায় আয়োজিত এই কর্মশালার মাধ্যমে রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে দেখে নিজ নিজ এলাকায় তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পবিত্র ঈদুল আজহায় আট ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এক সিটি কর্পোরেশনের অর্জন অন্য সিটি কর্পোরেশনের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান সুন্দর আয়োজনের জন্য রাসিক প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, নগরবাসী ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় রাজশাহী যেভাবে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে পরিচিতি পেয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। রাজশাহীর এই বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জ নগরীর পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে বলে তিনি জানান।

কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তা, কমিউনিটি প্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আগামী ২৬ নভেম্বর তিন দিনব্যাপী এই কর্মশালা শেষ হবে। কর্মশালা চলাকালে অংশগ্রহণকারী প্রতিনিধিরা রাজশাহী সিটি কর্পোরেশনের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ পদ্ধতি, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতের বেলা সড়ক পরিষ্কার কার্যক্রমসহ নগরীর বিভিন্ন পরিচ্ছন্নতা উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করবেন।

আরও খবর
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়
রাজশাহীতে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ খামারির মাঝে যুব ঋণের চেক বিতরণ
রাজশাহীতে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১০ খামারির মাঝে যুব ঋণের চেক বিতরণ
নওগাঁর সিও বাজার এলাকায় সড়কের এক-তৃতীয়াংশ দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ
নওগাঁর সিও বাজার এলাকায় সড়কের এক-তৃতীয়াংশ দখলমুক্ত করল ট্রাফিক পুলিশ
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী রাইফেল ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে স্বাগত জানালেন রাসিক প্রশাসক ও জেলা প্রশাসক
রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে স্বাগত জানালেন রাসিক প্রশাসক ও জেলা প্রশাসক
অসময়ের বৃষ্টিতে ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের
অসময়ের বৃষ্টিতে ফসলহানি: ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের
ডিজিটাল লেনদেন প্রসারে প্রসাদপুর বাজারে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য র‌্যালি ও ক্যাম্পেইন
ডিজিটাল লেনদেন প্রসারে প্রসাদপুর বাজারে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য র‌্যালি ও ক্যাম্পেইন
কালোবাজারে পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার উদ্ধার
কালোবাজারে পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার উদ্ধার