শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

favicon
স্টাফ রিপোর্টার :
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরীতে মশাল মিছিল ও সমাবেশ করে মহানগর ও জেলা এনসিপি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী মহানগর ও জেলা এনসিপির যৌথ উদ্যোগে নগরীতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে রাত ৮টায় নগরীর মহানগর এনসিপির কার্যালয় থেকে একটি বিশাল মশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্টসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে বাটার মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর এনসিপির সদস্যসচিব আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী। বক্তারা একজন সংসদ সদস্যের বাসভবনে এ ধরনের বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সবুর, সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন এবং কেন্দ্রীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আনাস। এ সময় মহানগর ও জেলা এনসিপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবস্থিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।