মালিকানা বিরোধে উত্তপ্ত ম্যাক্স হাসপাতাল, বহিষ্কৃত ডা. ইসমাইল
চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকানা নিয়ে বিরোধ ক্রমেই জটিল আকার ধারণ করছে। হাসপাতালের মালিকানা দাবি করে বিএনপি নেতা ওবায়েদ পাঠানের লোকজন নিয়ে হাসপাতালে যাওয়ার পরদিনই অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের চেম্বার বন্ধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে একই দিন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) জেলা শাখার সহসভাপতির পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাসপাতালজুড়ে মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দিনভর উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অনুমতি ছাড়া শেয়ার হস্তান্তরের মাধ্যমে নতুন করে মালিকানা দাবি করায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অন্যদিকে ডা. ইসমাইলের অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ থেকেই তার চেম্বার বন্ধ করা হয়েছে। তবে বিএনপি নেতা ওবায়েদ পাঠানের দাবি, হাসপাতাল দখল নয়, বৈধ মালিকানা সূত্রেই তিনি সেখানে গিয়েছিলেন।
হাসপাতালের চেয়ারম্যান ডা. আল মামুন জানান, প্রতিষ্ঠানের গঠনতন্ত্র অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাইরের কারও কাছে শেয়ার হস্তান্তরের সুযোগ নেই এবং শেয়ার বিক্রির ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু ডা. ইসমাইল হোসেন কর্তৃপক্ষকে না জানিয়ে রবি নামের এক ব্যক্তির কাছে শেয়ার হস্তান্তর করেন, যিনি পরবর্তীতে ওবায়েদ পাঠানের কাছে শেয়ার বিক্রি করেছেন বলে দাবি করা হচ্ছে। এভাবে শেয়ার হস্তান্তর ও পুনরায় বিক্রির প্রক্রিয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত।
তিনি আরও জানান, বুধবার (১১ নভেম্বর) ১৫ থেকে ২০ জন লোক নিয়ে হাসপাতালে এসে ওবায়েদ পাঠান মালিকানা দাবি করেন এবং হিসাব শাখায় গিয়ে শেয়ারহোল্ডারদের তালিকা ও আর্থিক হিসাব-নিকাশ দেখতে চান। এ ছাড়া ডা. ইসমাইলের কাছ থেকে শেয়ার কেনার দাবি করে আরও ২০ থেকে ২৫ জন ব্যক্তি মালিকানা দাবি করায় হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মালিকানা নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডা. ইসমাইলের চেম্বার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় এক মাস আগেও রবি ও কয়েকজন ব্যক্তি একইভাবে মালিকানা দাবি করলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগের পর মামলা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন। বুধবারের ঘটনার বিষয়েও আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানান চেয়ারম্যান।
অন্যদিকে বিএনপি নেতা ওবায়েদ পাঠান জানান, তিনি সম্প্রতি রবি নামের এক ব্যক্তির কাছ থেকে হাসপাতালের শেয়ার কিনেছেন। হাসপাতালে একটি চক্র অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করছে—এমন অভিযোগ পেয়ে বুধবার তিনি সেখানে গিয়েছিলেন। হাসপাতালের সব মালিকের তালিকা চাওয়ার পাশাপাশি শেয়ারহোল্ডারদের নিয়ে সাধারণ সভা করে ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নির্বাচনের উদ্যোগ নিতে চান তিনি। হাসপাতাল দখলের কোনো উদ্দেশ্য তার ছিল না উল্লেখ করে তিনি বলেন, শেয়ার কেনার সূত্রে মালিকানা থাকায় নিয়মতান্ত্রিকভাবে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্যই সেখানে গিয়েছিলেন এবং পূর্বঘোষণা ছাড়াই ডা. ইসমাইলের চেম্বার বন্ধ করে দেওয়া সম্পূর্ণ অবৈধ।
এ বিষয়ে ডা. ইসমাইল হোসেন বলেন, বর্তমানে হাসপাতালটিতে তার কোনো শেয়ার নেই এবং অনেক আগেই তিনি নিজের শেয়ার হস্তান্তর করেছেন, যা পরবর্তীতে ওই ব্যক্তি অন্য কারও কাছে বিক্রি করেছেন। যার কাছে বৈধভাবে শেয়ার রয়েছে তিনিই মালিকানা দাবি করতে পারেন উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত আক্রোশ থেকে একটি পক্ষ তার চেম্বার বন্ধ করে দিয়েছে। এ সময় তিনি হাসপাতালের বর্তমান চেয়ারম্যানের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন।
এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ডা. ইসমাইল হোসেনকে সহসভাপতির পদ থেকে বহিষ্কার করেছে। জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নোটিশে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, এ নিয়ে উভয় পক্ষ থানায় এসেছিল এবং তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।