শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › মোহনপুরে মেসার্স রহমান ট্রেডার্সের উদ্যোগে সরকারি মূল্যে সার সরবরাহ

মোহনপুরে মেসার্স রহমান ট্রেডার্সের উদ্যোগে সরকারি মূল্যে সার সরবরাহ

favicon
স্টাফ রিপোর্টার :
মোহনপুরে মেসার্স রহমান ট্রেডার্সের উদ্যোগে সরকারি মূল্যে সার সরবরাহ
রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের হাটরা মোড়ে মেসার্স রহমান ট্রেডার্সের উদ্যোগে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়।

রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সুশৃঙ্খলভাবে সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে ইউনিয়নের হাটরা মোড় এলাকায় স্থানীয় ডিলার প্রতিষ্ঠান মেসার্স রহমান ট্রেডার্সের উদ্যোগে ও ব্যবস্থাপনায় ইউনিয়নের প্রান্তিক ও সাধারণ কৃষকদের হাতে এই সার তুলে দেওয়া হয়।

কৃষকদের ভোগান্তি এড়াতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সকাল থেকেই সুশৃঙ্খল পরিবেশে সার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল হক এবং সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাঁদের সক্রিয় তদারকিতে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই প্রকৃত কৃষকরা নির্ধারিত কোটা অনুযায়ী সার সংগ্রহ করেন।

কোনো ধরনের বাড়তি খরচ বা হয়রানি ছাড়াই সরকারি ন্যায্যমূল্যে সার পেয়ে ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। সার সংগ্রহ করতে আসা একাধিক কৃষক অনুভূতি প্রকাশ করে বলেন, মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে সুশৃঙ্খলভাবে সরকারি নির্ধারিত মূল্যে সময়মতো সার পেয়ে তাঁরা অত্যন্ত খুশি। এতে তাঁদের ফসল উৎপাদন ও কৃষিকাজ পরিচালনা করা অনেক সহজ হবে এবং বাড়তি খরচের দুশ্চিন্তা দূর হয়েছে।

এমন সুষ্ঠু ব্যবস্থাপনায় সার সরবরাহ নিশ্চিত করার জন্য স্থানীয় কৃষকরা মোহনপুর উপজেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তা এবং মেসার্স রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান মুস্তাকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি পুরো মৌসুমজুড়ে এভাবেই ন্যায্যমূল্যে সার সরবরাহ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।