শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীর বাঘায় অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

রাজশাহীর বাঘায় অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

favicon
বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যা।

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর সুগার মিলের আখ ক্রয় কেন্দ্র সংলগ্ন পদ্মা নদীর তীরে বিশেষ অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা খলিল উদ্দিনের ছেলে আলম হোসেন দীর্ঘদিন ধরে খানপুর সুগার মিলের আখ ক্রয় কেন্দ্র সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে বাঘা থানা পুলিশের একটি দলের সহযোগিতায় ওই এলাকায় আকস্মিক অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মাটি উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি মালবাহী গাড়ি জব্দ করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিক আলম হোসেনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় এবং ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে জব্দকৃত গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

অভিযানের বিষয়ে বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যা বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে এক লাখ টাকা জরিমানা করে জব্দকৃত গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে। পরিবেশ ও নদীর স্বাভাবিক গতিপথ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি সবাইকে অবৈধভাবে পুকুর খনন ও মাটি উত্তোলন থেকে বিরত থাকার কঠোর আহ্বান জানান।