রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে নেক্সট লিডার্সের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার’ অনুষ্ঠিত
ব্যবসা সম্প্রসারণ ও নেটওয়ার্কিংয়ে জোর

রাজশাহীতে নেক্সট লিডার্সের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার’ অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহীর হোটেল এক্স-এ নেক্সট লিডার্স আয়োজিত ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’-এ অংশগ্রহণকারী উদ্যোক্তা ও অতিথিবৃন্দ।

নতুন ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্য নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’। শীর্ষস্থানীয় প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘নেক্সট লিডার্স’-এর উদ্যোগে এই বিশেষ মিলনমেলার আয়োজন করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাজশাহী মহানগরীর ইনডেক্স প্লাজাস্থ ‘হোটেল এক্স’-এ আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহীর স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন খাতের প্রায় ৪০ জন উদ্যোক্তা, ব্যবসায়িক অংশীদার, প্রাতিষ্ঠানিক পরিচালক এবং সেলস, মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট খাতের শীর্ষ পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই ইন্টারঅ্যাকটিভ সেশনে ব্যবসা পরিচালনার বাস্তবমুখী চ্যালেঞ্জ, মূলধন ব্যবস্থাপনা, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যবসা সম্প্রসারণের কৌশল, আধুনিক বিক্রয় ও বিপণন নীতি, কার্যকর ব্র্যান্ডিং এবং টেকসই ব্যবসায়িক যোগাযোগ প্রতিষ্ঠার নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাজার গবেষণা বা মার্কেট রিসার্চের সঠিক প্রয়োগ, আধুনিক এআই ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, স্থানীয় উদ্যোক্তাদের নিজস্ব উদ্যোগের বাস্তব সংকট ও সাফল্যের গল্প সরাসরি একে অপরের সামনে তুলে ধরার পরিবেশ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও নেটওয়ার্কিং জোরদার হয়েছে, যা ভবিষ্যতে যৌথ ব্যবসায়িক অংশীদারিত্ব ও সমন্বিত উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন নেক্সট লিডার্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওমর শরীফ ইবনে হাই। ই-কমার্স, ব্যবসায়িক কৌশল প্রণয়ন ও আন্তর্জাতিক বিপণন খাতে তাঁর দুই দশকেরও বেশি সময় (২২ বছর) ধরে কাজের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। তিনি অংশগ্রহণকারীদের ব্যবসায়িক বিভিন্ন জটিলতার বাস্তবসম্মত সমাধান দেন।

এ আয়োজনে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে হোয়াটসঅ্যাপ এপিআই সলিউশন পার্টনার ছিল ওয়াসেনসি (WaSensi), রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল পাথফাইন্ডার রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার (পিআরসিসি) এবং অফিশিয়াল লোকাল কমিউনিটি পার্টনার ছিল জেসিআই রাজশাহী (JCI Rajshahi)।

এছাড়া এআই অটোমেশন পার্টনার হিসেবে সহযোগিতা করে সেলোরা এক্স (SeloraX) এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত ছিল নূর গার্মেন্টস। গিফট পার্টনার হিসেবে পাশে ছিল হারামাইন স্টোর, জৌদ, গ্রো অর্গানিক, কাজীরহাট গ্যালারি ও বিসকাট।

আয়োজক সংস্থা নেক্সট লিডার্স জানিয়েছে, প্রান্তিক ও বিভাগীয় পর্যায়ের ব্যবসায়ী সমাজকে আধুনিক প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে এবং স্থানীয় স্টার্টআপগুলোকে এগিয়ে নিতে আগামীতেও এ ধরনের পেশাদার বিজনেস নেটওয়ার্কিং কার্যক্রম অব্যাহত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
জমি রেজিস্ট্রেশন ব্যবস্থা পরিবর্তনের চক্রান্তের প্রতিবাদে রাজশাহীতে দলিল লেখকদের সমাবেশ

রাবি ক্যাম্পাসে আদিবাসী উৎসবের রঙ: সাড়ম্বরে উদযাপিত হলো ঐতিহ্যবাহী কারাম পূজা

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

ওঝা-বৈদ্যের কুসংস্কার ছাড়ুন, সাপে কাটলে হাসপাতালে যান: রাজশাহীর কর্মশালায় পুলিশ কমিশনার

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে নাগরিক দায়িত্ব হিসেবে গ্রহণের আহ্বান ভূমিমন্ত্রীর

বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ

শিবগঞ্জ সীমান্তে ডগ স্কোয়াডের অভিযানে হেরোইনসহ আটক ২

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দায়িত্ব গ্রহণ

দৈনিক উপচার