রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দায়িত্ব গ্রহণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম ছাদিককে সভাপতি এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাবিরুজ্জামান সুজাকে সাধারণ সম্পাদক করে গঠিত ২৫ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি আগামী মেয়াদের জন্য সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব লাউঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতৃত্বের কাছে আনুষ্ঠানিক দায়িত্বভার তুলে দেন।
বিদায়ী কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল আলীমের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলামের সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর পর্ব সম্পন্ন হয়। পরবর্তীতে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা নবগঠিত কার্যনির্বাহী কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
ঘোষিত ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি-১ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম-২ এবং সহ-সভাপতি-২ নির্বাচিত হয়েছেন এগ্রোনমী অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসান (মুকুল)। কোষাধ্যক্ষ পদে ভেটেরিনারী অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান, যুগ্ম-সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক (প্রিন্স), প্রচার সম্পাদক পদে ফিশারীজ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল এবং তথ্য ও গবেষণা সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান দায়িত্বভার গ্রহণ করেছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক (ফজলু), প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোর্তুজা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. তোফাজ্জল হোসেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. গোলাম রব্বানী মন্ডল, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রিজওয়ানা ইসলাম সাম্মী, ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক ড. এস. এম. সাহিনুল ইসলাম, দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা আশরাফী নীলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশীদ, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আওরঙ্গজীব মো. আব্দুর রহমান, ম্যাটেরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুল হক, ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম আল-বারী এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন।