বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাবিতে সিট দখল করে ছাত্রদল নেতার অবস্থান, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রাধ্যক্ষের

রাবিতে সিট দখল করে ছাত্রদল নেতার অবস্থান, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রাধ্যক্ষের

favicon
স্টাফ রিপোর্টার:

ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সবুজ শাহরিয়ার।

আনুষ্ঠানিক শিক্ষাজীবন শেষ হওয়ার প্রায় দেড় বছর পার হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে অবস্থান করছেন হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সবুজ শাহরিয়ার। তাকে আবাসিক হল থেকে নামাতে অন্তত চারবার মৌখিক নির্দেশ দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি হল প্রশাসন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

অভিযুক্ত সবুজ শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক হলে তীব্র সিট সংকট থাকা সত্ত্বেও একজন অছাত্র হয়েও দলীয় পদমর্যাদা ও রাজনৈতিক প্রভাবের জোরে তিনি নিয়মিত শিক্ষার্থীদের থাকার জায়গা সংকুচিত করে হলে অবস্থান করছেন।

হল প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, চূড়ান্ত ফলাফল প্রকাশ ও শিক্ষাজীবন সমাপ্ত হওয়ায় প্রায় দেড় বছর আগেই নিয়মমাফিক সবুজ শাহরিয়ারের প্রাতিষ্ঠানিক সিট বরাদ্দ বাতিল করা হয় এবং তিনি হল ত্যাগ করেন। তবে বিগত চার থেকে পাঁচ মাস ধরে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি পুনরায় শহীদ শামসুজ্জোহা হলে ফিরে আসেন এবং অবস্থান শুরু করেন। নিয়মিত ছাত্র না হওয়ায় তাকে হল ছাড়ার বিষয়ে বারবার তাগাদা দেওয়া হলেও তিনি তা অগ্রাহ্য করে আসছেন।

অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে জানতে চাইলে সবুজ শাহরিয়ার বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী নই, এটি সত্য। তবে আমার প্রাক্তন বিভাগের গবেষণাগারে কাজের সুবিধার জন্য বন্ধুর কক্ষে বেড শেয়ার করে সাময়িকভাবে থাকছি। সুবিধাজনক কোনো মেস বা বাসা পেলেই হল ছেড়ে দেব।” এ সময় তিনি হল প্রাধ্যক্ষের মৌখিক অনুমতি নিয়ে অবস্থান করছেন বলেও দাবি করেন।

এ বিষয়ে শহীদ শামসুজ্জোহা হল সংসদের সহসভাপতি (ভিপি) আশিকুর রহমান সোহাগ ক্ষোভ প্রকাশ করে জানান, সাবেক এই শিক্ষার্থীর ফলাফল প্রকাশিত হয়ে শিক্ষাজীবন সম্পন্ন হওয়ার পরও তিনি কীভাবে হলে থাকছেন, তা নিয়ে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি একাধিকবার হল প্রশাসনকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

হল প্রাধ্যক্ষের অনুমতির দাবি সরাসরি নাকচ করে দিয়ে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আল-আমিন সরকার বলেন, প্রায় দেড় বছর আগেই তার প্রাতিষ্ঠানিক সিট বাতিল করা হয়েছে। বিগত কয়েক মাস আগে বিসিএস পরীক্ষার প্রস্তুতির কথা বলে তিনি পুনরায় হলে প্রবেশ করেন। তিনি জানান, ব্যক্তিগতভাবে অন্তত তিন থেকে চারবার তাকে হল ছেড়ে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানেননি। প্রাধ্যক্ষ আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাকে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে প্রাতিষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে। এরপরও স্বেচ্ছায় হল ত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে হল থেকে উচ্ছেদ করতে বাধ্য হবে প্রশাসন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার