মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীসাপাহারে ২০টি জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

সাপাহারে ২০টি জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

favicon
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

নওগাঁর সাপাহারে অভ্যন্তরীণ জলাশয় ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরবর্তীতে সাপাহার থানা চত্বরের পুকুরসহ উপজেলার নির্ধারিত ২০টি প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে পর্যায়ক্রমে মোট ২৮৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম রেজা, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু।

উদ্বোধনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের মাঠপর্যায়ের কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মৎস্য সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, প্রাকৃতিক উৎসে দেশীয় মাছের বংশবৃদ্ধি ত্বরান্বিত করা এবং স্থানীয় পর্যায়ে পুষ্টি ও আমিষের ঘাটতি পূরণে এ উদ্যোগ দীর্ঘমেয়াদে সহায়ক ভূমিকা পালন করবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার