শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীজীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

favicon
স্টাফ রিপোর্টার :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত করছেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ সুরক্ষায় রাজশাহীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) পার্ক ও সংলগ্ন ভদ্রা লেকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে ভদ্রা লেকে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির প্রায় এক মণ মাছের পোনা ছাড়া হয়। লেকের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলজ উৎপাদন বৃদ্ধি এবং শহরের উন্মুক্ত জলাশয়ের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। লেকে মাছ অবমুক্ত করার পর পরিবেশের ভারসাম্য রক্ষায় আরডিএ পার্ক চত্বরে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন আরডিএ চেয়ারম্যানসহ উপস্থিত নেতৃবৃন্দ।

কর্মসূচি চলাকালে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করাও বিএনপির অন্যতম মূল আদর্শ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন ও দেশজুড়ে সবুজায়নের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীর মতো ঐতিহাসিক দিনে এ ধরনের গঠনমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি পালন করা হচ্ছে। নগরীর জলাশয়গুলো সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে একটি বাসযোগ্য ও সবুজ রাজশাহী বিনির্মাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মিনু, মহানগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইম এবং ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাইসার জামান শুভসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

মাদক-জুয়া প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান: কাটাখালীতে বিট পুলিশিং অনুষ্ঠিত

রাজশাহীর দামকুড়ায় বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার ডাক

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

মান্দায় দলিল জালিয়াতি করে গোডাউন গুঁড়িয়ে লুটপাট, বালামে গড়মিল পেয়েও অধরা অভিযুক্তরা

দৈনিক উপচার