বুধবার , ০২ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীইউএনওর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য: নাচোলে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ইউএনওর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য: নাচোলে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ:

ছবিতে বরখাস্ত হওয়া নাচোলের ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে প্রকাশ্যে অবমাননাকর ও মানহানিকর বক্তব্য প্রদান এবং প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে তাঁদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া দুই জনপ্রতিনিধি হলেন-নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম এবং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকারিয়া আল মেহরাব।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ আগস্ট মন্ত্রণালয় থেকে এ শাস্তিমূলক প্রজ্ঞাপনটি জারি করা হয় এবং স্থানীয় প্রশাসন ইতোমধ্যে বরখাস্তের এ সিদ্ধান্ত কার্যকর করেছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১০ আগস্ট নাচোলে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর আওতায় স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ঘোষিত ওই ফলাফল প্রকাশ্যে প্রত্যাখ্যান করে নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের বিরুদ্ধে জনসম্মুখে আপত্তিকর, চরম মানহানিকর ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলাপরিপন্থী বক্তব্য দেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তৃণমূলের নির্বাচিত দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে তাঁদের এ ধরনের আচরণ প্রত্যাশিত শালীনতা, প্রশাসনিক শিষ্টাচার ও দায়িত্বশীলতার সুস্পষ্ট লঙ্ঘন। ফলে সরকারি কার্যক্রমের গতিশীলতা ও শৃঙ্খলা সুরক্ষার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাঁদের নিজ নিজ পদ থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে একই উপজেলার দুজন নির্বাচিত ইউপি চেয়ারম্যানের একসঙ্গে সাময়িক বরখাস্ত হওয়ার ঘটনায় নাচোল উপজেলা প্রশাসনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
নুরুজ্জামান রফিকের সহধর্মিণীর ইন্তেকালে ভাসানী জনশক্তি পার্টির গভীর শোক প্রকাশ

চারঘাটে পদ্মার ভাঙন রোধে ৪ কোটির জিও ব্যাগ প্রকল্পে হরিলুট

হরিয়ান স্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ সব রুটের ট্রেন চলাচল

পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

মোহনপুরে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা পাকাকরণ

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

তারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

মিশাল মন্ডলকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

দৈনিক উপচার