মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীনজরুলের জীবনাদর্শ ছড়িয়ে দিতে চারঘাটে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতা শুরু

নজরুলের জীবনাদর্শ ছড়িয়ে দিতে চারঘাটে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতা শুরু

favicon
চারঘাট প্রতিনিধি :

রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টিকর্ম, দ্রোহ ও মানবিক চেতনার জীবনাদর্শ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে রাজশাহীর চারঘাটে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় চারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা ঘটে।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবির সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে দেশপ্রেম, সাম্য ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়। সরকার কর্তৃক ঘোষিত ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ সফল করতে চারঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুলের গান, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ বহুমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তুহিন হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন এবং চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) চারঘাট উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদত হোসেন এবং উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। উদ্বোধনী পর্বে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় কবির বিখ্যাত রণসংগীত ‘চল্ চল্ চল্’। শিক্ষার্থীদের সম্মিলিত ও উদ্দীপনামূলক পরিবেশনায় মিলনায়তনজুড়ে এক আবেগঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩১ আগস্ট ২০২৬
আরও খবর
মোহনপুরে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা পাকাকরণ

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

তারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

মিশাল মন্ডলকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীতে হোটেল শ্রমিকদের ন্যায্য অধিকার ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান।

রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, ভর্তি আরও ২৫

দুর্গাপুরে সারের দাবিতে বিসিআইসি ডিলারের গোডাউন ঘেরাও কৃষকদের

পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড, অকেজো ২ এস্কেভেটর

দৈনিক উপচার