মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাবি শিক্ষিকার ব্যাগ ছিনতাই
সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের খুঁজছে পুলিশ

রাবি শিক্ষিকার ব্যাগ ছিনতাই

favicon
স্টাফ রিপোর্টার :
রাবি শিক্ষিকার ব্যাগ ছিনতাই

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে বগুড়ার এক নারী প্রধান শিক্ষিকা নিহত হওয়ার রেশ না কাটতেই এবার রাজশাহীতে প্রকাশ্য সড়কে ছিনতাইয়ের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী অধ্যাপক। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় সান্ধ্যকালীন হাঁটার সময় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ড. কাজী শুসমিন আফসানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা শক্ত ক্রসবেল্টের ব্যাগটি জোরপূর্বক টান দিয়ে ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে তাঁর ব্যবহৃত মূল্যবান আইফোনসহ প্রয়োজনীয় ডেবিট ও ক্রেডিট কার্ড এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল।

ঘটনার পর পরই ভুক্তভোগী শিক্ষিকা নগরীর চন্দ্রিমা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, সন্ধ্যার পর চন্দ্রিমা আবাসিকের ১ নম্বর রোডে নিয়মিত হাঁটার সময় পূর্বপ্রস্তুতি নিয়ে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাঁর ওপর চড়াও হয়। তাঁর ধারণা, দুর্বৃত্তরা আগে থেকেই তাঁকে অনুসরণ করছিল। একইসঙ্গে তিনি শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করে জানান, খোয়া যাওয়া আইফোনের সূত্র ধরে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেঞ্জার থেকে কেউ কোনো অর্থ দাবি করলে তাতে যেন কেউ বিভ্রান্ত না হন।

ভুক্তভোগী শিক্ষক আরও জানান, ল্যাপটপে সংযুক্ত থাকার কারণে তিনি খোয়া যাওয়া আইফোনের লাইভ লোকেশন ট্র্যাক করতে পারছিলেন। পুলিশকে সঙ্গে নিয়ে সেই লোকেশন ধরে কিছুটা পথ এগিয়ে গেলেও এলাকাটি নির্জন ও অপরিচিত হওয়ায় বেশি দূর অগ্রসর হওয়া সম্ভব হয়নি।

চন্দ্রিমা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর থেকেই ঘটনার জোর তদন্ত শুরু হয়েছে। ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত ও মালামালসহ তাদের গ্রেপ্তার করতে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগের দিন শনিবার (২৯ আগস্ট) সকালে ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে চলন্ত রিকশায় থাকা অবস্থায় ছিনতাইকারীর হেঁচকা টানে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে নিহত হন বগুড়ার গাবতলী বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫)। সেই ঘটনার পরদিনই রাজশাহীতে রাবি শিক্ষিকার ওপর ছিনতাইয়ের এই ঘটনা জনমনে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩১ আগস্ট ২০২৬
আরও খবর
মোহনপুরে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা পাকাকরণ

চাঁপাইনবাবগঞ্জে জাল দলিলে জমি নামজারির ফাঁদ, টাকা হাতিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

তারুণ্যের শক্তি ও জনঅধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বিএনপি নেতা মামুনের

মিশাল মন্ডলকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীতে হোটেল শ্রমিকদের ন্যায্য অধিকার ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান।

রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, ভর্তি আরও ২৫

দুর্গাপুরে সারের দাবিতে বিসিআইসি ডিলারের গোডাউন ঘেরাও কৃষকদের

পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড, অকেজো ২ এস্কেভেটর

দৈনিক উপচার