সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমরাজশাহীমাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে মতিহার থানা পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে মতিহার থানা পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার :

মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিট পুলিশিং ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

​এরই ধারাবাহিকতায় রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় মতিহার থানা পুলিশের উদ্যোগে নগরীর মিজানের মোড় এলাকায় এক বিশেষ গণসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

​সভায় স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণে অবৈধ মাদক বিস্তার, সর্বনাশা অনলাইন জুয়া, বাল্যবিয়ে, ইভটিজিং ও কিশোর গ্যাংসহ সমসাময়িক বিভিন্ন সামাজিক অপরাধ এবং এর ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। এতে এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

​বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ব্যক্তিজীবনকে ধ্বংসের পাশাপাশি পরিবার ও সমাজে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এসব সামাজিক ব্যাধি থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত প্রতিরোধ ও সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। একই সাথে এলাকায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে স্থানীয় জনগণকে আরও সতর্ক থাকার এবং অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য আহ্বান জানানো হয়।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, অনলাইন জুয়া ও সব ধরনের অপরাধমুক্ত একটি নিরাপদ মহানগর গড়ে তুলতে নিয়মিত আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষকে সাথে নিয়ে এমন জনসম্পৃক্ততামূলক সচেতনতা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩০ আগস্ট ২০২৬
আরও খবর
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে চন্দ্রিমা থানা পুলিশের উঠান বৈঠক

রাজশাহী রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্টের বদলে ওষুধ দিচ্ছেন বাবুর্চি

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে মীরেরচক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ

তানোরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রামেক হাসপাতালে অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধের দাবিতে রাজশাহী মহানগর যুবদলের প্রতিবাদ সভা

রাজশাহীর পবায় আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন, বেশি দামে বিক্রি করে কৃষকের মুখে হাসি

রাজশাহীতে চাহিদামাফিক সার বরাদ্দ ও বৈজ্ঞানিক ব্যবহারের তাগিদ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের

পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দৈনিক উপচার