শনিবার , ০১ আগস্ট ২০২৬
হোমরাজশাহীপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর নামে মানহানিকর পোস্ট

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর নামে মানহানিকর পোস্ট

রাজশাহী থেকে গ্রেফতার ১
favicon
স্টাফ রিপোর্টার :-

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সহধর্মিণীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে 'মানহানিকর ও অশ্লীল তথ্য' ছড়ানোর অভিযোগে পলাশ চৌধুরী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

​শুক্রবার (৩১ জুলাই) ভোরে রাজশাহী মহানগরীর রাণীবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক পলাশ চৌধুরী নগরের মালোপাড়া এলাকার বাসিন্দা।

​আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গত ১ জুলাই কয়েকটি ফেসবুক আইডি, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলে প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর নামে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে এসব পোস্ট ছড়িয়ে পড়ায় ভুক্তভোগী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন এবং মানসিক ক্ষতির সম্মুখীন হন।

​এ ঘটনায় গত ২ জুলাই প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা নুর মোহম্মদ বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

​মামলা দায়েরের পর গুলশান থানা পুলিশ চারজনকে গ্রেফতার করে। পরবর্তীতে তদন্তের ওপর ভিত্তি করে আজ রাজশাহী থেকে পলাশ চৌধুরীকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর একটি দল।

​র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ এ ঘটনার সাথে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে রাজধানীর গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩১ জুলাই ২০২৬
দৈনিক উপচার