বুধবার , ২৯ জুলাই ২০২৬
হোমরাজশাহীরাবির দফায় দফায় হামলার তদন্তে ১০ কর্মদিবসের সময়

রাবির দফায় দফায় হামলার তদন্তে ১০ কর্মদিবসের সময়

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় হামলা, পাল্টা হামলা ও মারধরের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করিমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ফার্মেসি বিভাগের অধ্যাপক গোলাম ছাদিক, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আসাদুল হক, দর্শন বিভাগের অধ্যাপক আরিফুল ইসলাম এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক এ নাঈম ফারুকী।

এদিকে সোমবারের সংঘর্ষের ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষ বন্ধ রাখা হয়। পরে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের দাবির মুখে পাঠকক্ষটি খুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণেরও দাবি জানান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম সাংবাদিকদের জানান, তদন্তের প্রথম ধাপে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষ পরিদর্শন করা হয়েছে। পর্যায়ক্রমে রাকসু ভবন ও প্রক্টর কার্যালয়ও পরিদর্শন করা হবে।

তিনি বলেন, গ্রন্থাগারে সংস্কারকাজ চলমান থাকায় ঘটনার সময় সিসিটিভি ক্যামেরা সচল ছিল না। তাই যারা ঘটনার ভিডিও ধারণ করেছেন, তাদের কাছ থেকে ভিডিও সংগ্রহ করা হবে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে ধারণ করা ভিডিও ফুটেজও সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হবে। এছাড়া রাকসু ভবনে সিসিটিভি ফুটেজ থাকলে সেটিও তদন্তের স্বার্থে সংগ্রহ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সংস্কৃত বিভাগের এক ছাত্রীর অভিযোগকে কেন্দ্র করে গত রোববার রাতে প্রক্টর কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযোগে বলা হয়, একই বিভাগের শিক্ষার্থী মহসিন আলম প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ক্যাম্পাস ছাড়ার হুমকি দেন। এ ঘটনায় অভিযুক্ত মহসিনের পক্ষে উপস্থিত শিক্ষার্থী আনাস, হাসিব ও মাহমুদুল হাসানের সঙ্গে প্রক্টরের বাগ্‌বিতণ্ডা হয়।

এর পরদিন সোমবার বিষয়টি নিয়ে আবার বৈঠক হলে আনাসকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মী দাবি করে তাকে মারধরের অভিযোগ ওঠে। পরে রাকসু ভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ তদন্তের স্বার্থে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। এদিকে মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে আনাস ও হাসিবকে নিষিদ্ধ ছাত্রলীগের ‘সন্ত্রাসী কার্যক্রম’-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৮ জুলাই ২০২৬
দৈনিক উপচার