মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমরাজশাহীম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কর্মচারী গ্রেপ্তার

ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কর্মচারী গ্রেপ্তার

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারে অবস্থিত ‘ম্যাঙ্গো লাভার’ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কার্যালয়ে এক তরুণীকে (২১) ধর্ষণের চেষ্টার অভিযোগে করা মামলায় রিপন আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রিপন আলী ওই ই-কমার্স প্রতিষ্ঠানের একজন কর্মচারী। তিনি প্রতিষ্ঠানটির কর্ণধার মুরাদ পারভেজের খালাতো ভাই। তার বাড়ি পবা উপজেলার পুঠিয়াপাড়া গ্রামে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ধর্ষণচেষ্টায় সহযোগিতার অভিযোগে রিপন আলীকে আসামি করা হয়। রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৭ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজশাহী কলেজে অধ্যয়নরত ওই তরুণী পবা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ‘ম্যাঙ্গো লাভার’-এর কর্ণধার মুরাদ পারভেজ (৩২)কে। অপর আসামি শের আলী দুলাল (৩৬) তার বন্ধু। শের আলী দুলালের বাড়ি ঢাকায়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, রিপন আলীর মাধ্যমে শের আলী দুলালের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা চলছিল। গত ২১ জুলাই শের আলী দুলাল ঢাকা থেকে রাজশাহীতে আসেন। পরে নওহাটা বাজারে অবস্থিত ‘ম্যাঙ্গো লাভার’ কার্যালয়ে তাদের দেখা হয়।

তরুণীর অভিযোগ, ওই কার্যালয়ে শের আলী দুলাল ও মুরাদ পারভেজ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি পবা থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৭ জুলাই ২০২৬
দৈনিক উপচার