রবিবার , ০৫ জুলাই ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে লাইভ বেকারীসহ ৩ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে লাইভ বেকারীসহ ৩ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

favicon
স্টাফ রিপোর্টার :-

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর গুণগত মানসনদ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে রাজশাহীর একটি লাইভ বেকারীসহ তিনটি বেকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) রাজশাহী মহানগর ও পবা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত পিওর লাইভ ফুড বেকারী অ্যান্ড পেস্ট্রি প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা উল্লেখ না করায় প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন অন্তর।

অপরদিকে, পবা উপজেলার নওহাটা এলাকায় অবস্থিত তাজ বেকারী অ্যান্ড কনফেকশনারী বিএসটিআই-এর গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন, বিক্রি ও বিতরণ এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই-এর মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, পবা উপজেলার বায়া বাজার এলাকার সামিউল খালেক বেকারী বিএসটিআই-এর গুণগত মানসনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথী।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় মানসনদ গ্রহণ, স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং পণ্যের মোড়কে সঠিক তথ্য উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৫ জুলাই ২০২৬
দৈনিক উপচার