সোমবার , ২২ জুন ২০২৬
হোমরাজশাহীচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হত্যা মামলায় ৪৯ জনকে আসামি করে মামলা, গ্রেফতার-৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হত্যা মামলায় ৪৯ জনকে আসামি করে মামলা, গ্রেফতার-৩

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মূসরভূজা-বটতলা গ্রামে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত আসাদুল ইসলামের হত্যা মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) উপজেলার মূসরিভূজা-বটতলা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আসাদুল ইসলাম (৫০) নিহত হন এবং উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।

এ ঘটনায় নিহতের স্ত্রী আজনুর বেগম বাদী হয়ে শনিবার ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ জুন ২০২৬
দৈনিক উপচার