শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদপুলিশের ইউনিফর্মে টিকটক, মর্যাদা নিয়ে প্রশ্ন
রাজশাহীতে কনস্টেবল প্রত্যাহার

পুলিশের ইউনিফর্মে টিকটক, মর্যাদা নিয়ে প্রশ্ন

favicon
উপচার ডেস্ক :-

ছবিতে বা থেকে মো. সাইফুজ্জামান ও ডানে পুলিশের ইউনিফর্ম পরে সীমা খাতুনের টিকটক ভিডিও।

পুলিশের ইউনিফর্মে টিকটক ভিডিও বানানোর ঘটনায় রাজশাহীতে একজন কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হলেও, পুলিশ কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে-একজন সদস্যের ব্যক্তিগত অনিয়মের দায়ে পুরো পুলিশ বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়াই প্রমাণ করে, পুলিশ বাহিনী নিজের ভেতরের অনিয়মের বিরুদ্ধেও কঠোর অবস্থানে রয়েছে।

ঘটনাটি ঘটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত কনস্টেবল মো. সাইফুজ্জামানকে ঘিরে। তার স্ত্রী সীমা খাতুন পুলিশের ইউনিফর্ম পরে নিয়মিত টিকটক ভিডিও প্রকাশ করছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। এরপর বৃহস্পতিবার আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমানের নির্দেশে সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, অভিযোগ পাওয়ার পর তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করেন। এতে জানা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান সীমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেছেন। যদিও কাবিননামার কাগজ এখনো পাওয়া যায়নি। তবে সীমা খাতুন যে পুলিশের ইউনিফর্ম পরে টিকটক ভিডিও করেছেন, সেটি সত্য বলে নিশ্চিত হওয়া গেছে।

ওসি ফরহাদ আলী বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের আচরণ ও দায়িত্বের বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে এবং কেউ তা লঙ্ঘন করলে ব্যক্তিগতভাবেই তাকে জবাবদিহির আওতায় আনা হয়।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, পুলিশের ইউনিফর্ম ব্যবহারের ক্ষেত্রে আইন ও বিধি অত্যন্ত স্পষ্ট। কোনো পুলিশ সদস্যের পোশাক তার পরিবারের সদস্য বা অন্য কেউ ব্যবহার করতে পারেন না। এটি ফৌজদারি অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে এবং তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, একজন সদস্যের ব্যক্তিগত অনিয়মের কারণে পুরো পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ন করা সমীচীন নয়। বরং এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়াই প্রমাণ করে, পুলিশ বাহিনী শৃঙ্খলা, পেশাদারত্ব ও জবাবদিহির প্রশ্নে কোনো আপস করে না।

জানা গেছে, সীমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিও ছড়িয়ে পড়ার পরই বিষয়টি আলোচনায় আসে।

এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে-ইউনিফর্ম কেবল পোশাক নয়, এটি রাষ্ট্রের আস্থা ও দায়িত্বের প্রতীক। সেই মর্যাদা রক্ষায় একজন সদস্যের ভুলের দায় তাকেই বহন করতে হবে, পুরো বাহিনীকে নয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০২ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার