বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদসবুজ গাউনে মোহময়ী দীঘি

সবুজ গাউনে মোহময়ী দীঘি

favicon
বিনোদন ডেস্ক :-
সবুজ গাউনে মোহময়ী দীঘি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি নতুন ফটোশুটে ভিন্ন এক আবেদনময়ী লুকে হাজির হয়ে মুগ্ধ করেছেন ভক্ত-অনুরাগীদের। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সরব থাকা এই অভিনেত্রীর নতুন ছবিগুলো ঘিরে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

বুধবার (১২ মে) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন দীঘি। ছবিগুলোতে গাঢ় সবুজ রঙের স্টাইলিশ গাউনে ক্যামেরাবন্দি হতে দেখা যায় তাকে। খোলা চুল, গ্ল্যামারাস মেকআপ এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে প্রতিটি ফ্রেমেই ধরা দিয়েছেন ভিন্ন আভিজাত্যে।

নতুন ফটোশুটে আধুনিকতা ও গ্ল্যামারের মিশেলে দীঘির উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। কখনো দেয়ালে হাত রেখে আবেদনময়ী ভঙ্গিতে, আবার কখনো চেয়ারে বসে আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। কালো নকশা ও রুপালি অলংকরণে সাজানো গাউনটি তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। ভক্তরা মন্তব্যে তার সৌন্দর্য, স্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা দীঘি ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। অভিনয় দক্ষতার পাশাপাশি ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্ট দিয়েও তরুণ প্রজন্মের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।

সবুজ গাউনে মোহময়ী দীঘি
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ মে ২০২৬
দৈনিক উপচার