শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের সর্বোচ্চ নিরাপত্তা বলয়

১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের সর্বোচ্চ নিরাপত্তা বলয়

favicon
স্টাফ রিপোর্টার :

আসন্ন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র‍্যাবের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কঠোর নিরাপত্তার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র‌্যাব সবসময় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে যেকোনো সংঘবদ্ধ অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে বাহিনীটি সর্বদা তৎপর রয়েছে। জনসাধারণের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ।

১২ দফা বিশেষ নিরাপত্তা পরিকল্পনা:- 
১৫ আগস্ট ঘিরে যাতে কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা কুচক্রী মহল কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সুনির্দিষ্ট কিছু কৌশলগত ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে:

নিরাপত্তা হুমকি মূল্যায়ন: প্রতিটি ব্যাটালিয়নের নিজ নিজ এলাকায় সম্ভাব্য নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করা হয়েছে।

সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ: দায়িত্বপূর্ণ এলাকার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গোয়েন্দা নজরদারি বৃদ্ধি: বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্রবিরোধী মহলের অপতৎপরতা ও গতিবিধির ওপর সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে।

সমন্বিত পদক্ষেপ: র‌্যাব নিজস্ব নেতৃত্বের পাশাপাশি এসএসএফ (ক্ষেত্রবিশেষে), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

সোর্স ও ইনফর্মার নিয়োগ: আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক কনট্যাক্ট, ইনফর্মার ও সোর্স নেটওয়ার্ক জোরদার করা হয়েছে।

সাদা পোশাকে নজরদারি: অনুষ্ঠানস্থলের যাতায়াত রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা দল মোতায়েন করা হয়েছে।

তথ্য সংগ্রহ: সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতদের গতিবিধি ও তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানস্থলে নিরাপত্তা: রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

অনুপ্রবেশ রোধ: অনুষ্ঠানে নিষিদ্ধ বা দুষ্কৃতকারী গোষ্ঠীর কোনো সদস্য যেন অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

প্রতিরোধমূলক ব্যবস্থা: নাশকতা রোধকল্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সার্বিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাইবার পেট্রোলিং: সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক পোস্ট বা অপপ্রচার রোধে সাইবার মনিটরিং টিম জোরদার করা হয়েছে। বিভ্রান্তিমূলক তথ্য ছড়াকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত: যেকোনো স্থানে বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করতে র‌্যাবের বিশেষ বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তির শেষাংশে সব নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে র‌্যাব। কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ আগস্ট ২০২৬
দৈনিক উপচার