বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রাজশাহীর বিভিন্ন এলাকায়

৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রাজশাহীর বিভিন্ন এলাকায়

favicon
উপচার ডেস্ক :-

রাজশাহীর বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি, রাজশাহী।

গতকাল বুধবার নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া এবং উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় থাকবে।

এ বিষয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি, রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং উন্নয়নমূলক কাজ সম্পন্নে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৪ মে ২০২৬
দৈনিক উপচার