বুধবার, 11 নভেম্বর 2026 ঢাকা
দৈনিক উপচার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি সাহিত্য বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য ইভেন্ট কৃষি জীবন যাপন মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার
পেছনের ফটক দিয়ে বের করা হলো মন্ত্রীকে

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার

রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে স্থানীয় এক ব্যক্তি বস্তু দুটি দেখতে পেয়ে বিমানবন্দরে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে এবং বস্তু দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

এদিকে বস্তু দুটি উদ্ধারের সময় বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একটি ফ্লাইটে তিনি রাজশাহীতে পৌঁছান। এ সময় তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন।

বিমানবন্দরের প্রধান ফটকের সামনে গ্রেনেডসদৃশ বস্তু পাওয়ার খবর মন্ত্রীকে অবহিত করার পর তাঁর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে নিরাপদে বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন।

রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের প্রধান ফটকের সামনে গ্রেনেডসদৃশ দুটি বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি বিমানবন্দরে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।

তিনি আরও জানান, বস্তু দুটি উদ্ধার করে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার আগে সেগুলো প্রকৃতপক্ষে কী ধরনের বস্তু, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপকমিশনার গাজিউর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর সেগুলোর প্রকৃতি ও পরিস্থিতি বিবেচনায় আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার প্রধান প্রবেশপথের সামনে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধারের ঘটনায় নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে বস্তু দুটি আসলেই বিস্ফোরক বা গ্রেনেড কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।