সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির
সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত করা, সক্ষমতা বৃদ্ধি, পণ্য বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনীয় আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দুর্নীতির কারণে অধিকাংশ সমবায় সমিতির কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। হাতে গোনা কয়েকটি সমিতি সফলভাবে কাজ করছে। সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে হলে প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সমবায় প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে বড় ধরনের সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধানে সমবায়ভিত্তিক কোম্পানি গঠন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে সফল সমবায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন রাষ্ট্রপতি। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল ‘করবো সমবায়, গড়বো দেশ। সবার জন্য বাংলাদেশ’।