শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি রাসিক প্রশাসকের

রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি রাসিক প্রশাসকের

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, “রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। নগর উন্নয়নের এই কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার শুরুতেই রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ নগরীর সার্বিক উন্নয়ন, যানজট নিরসন, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরা স্থাপন, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি, আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, ফুটপাত দখলমুক্ত রাখা, জলাশয় সংরক্ষণ, নতুন খেলার মাঠ স্থাপন এবং নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওয়ার্ড কার্যালয় কাম কমিউনিটি সেন্টার স্থাপনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

রাসিক প্রশাসক মনোযোগ সহকারে সাংবাদিক নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং নগরবাসীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। একইসঙ্গে তিনি নগর উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সহযোগিতা কামনা করেন। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দও রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আমাকে রাজশাহী নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব যথাযথভাবে পালনে আমরা আন্তরিকভাবে কাজ করছি। ইতোমধ্যে দীর্ঘদিন ধরে থমকে থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনরায় চালু করা হয়েছে।”

তিনি আরও বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। বিভিন্ন সড়কের খানাখন্দ মেরামত, মশক নিধনে নিয়মিত ফগার স্প্রে কার্যক্রম পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি এবং পদ্মা নদীকেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে।

রাসিক প্রশাসক জানান, হাইটেক পার্ক সংলগ্ন মাঠকে মিনি স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা, গুলজারবাগ ও ভদ্রা লেকে দৃষ্টিনন্দন ফোয়ারা স্থাপন, নগরীর সৌন্দর্যবর্ধনে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, হাম-রুবেলা প্রতিরোধে দেশের মধ্যে সর্বপ্রথম রাজশাহীতে জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। এর ফলে শতভাগ টিকাদান লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে, যা রাজশাহীর জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন, সহ-সভাপতি আব্দুস সবুর ও শাহরিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক আবু কাউসার মাখন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, অর্থ সম্পাদক আল আমিন, কার্যনির্বাহী সদস্য মঞ্জুয়ারা খাতুন, সুজাউদ্দিন ছোটন, আজিবর রহমান, মোঃ রাজিব আলী রাতুল, রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৪ মে ২০২৬
দৈনিক উপচার