সোমবার , ১১ মে ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদচুরির অভিযোগে কাজলায় যুবককে গাছে বেঁধে নির্যাতন
অপরাধ দমনের নামে বর্বরতা

চুরির অভিযোগে কাজলায় যুবককে গাছে বেঁধে নির্যাতন

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকায় চুরির অভিযোগ তুলে এক যুবককে গাছে বেঁধে প্রকাশ্যে নির্যাতনের ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ১০ মে ২০২৬ তারিখে সংঘটিত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ, উদ্বেগ ও আলোচনা শুরু হয়।

নির্যাতনের শিকার যুবকের নাম তুষার (৩৫)। তিনি কাজলা এলাকার নাজিরের ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তুষারের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময় চুরির অভিযোগ রয়েছে। তবে অভিযোগ থাকলেও কোনো ব্যক্তিকে আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে নির্যাতন করার অধিকার কারও নেই বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ ও ২৭ এপ্রিল তুষারসহ দুই ব্যক্তি রাজশাহী নগরীর বিনোদপুর বাজারের মন্ডলের মোড় সংলগ্ন রংধনু লেন এলাকার একটি বাসার টয়লেটের ‘থাই’ (টয়লেট ফিটিংস সামগ্রী) চুরির ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার সিসিটিভি ভিডিও ও চুরির দৃশ্য পরে রাজশাহীর এক সাংবাদিক তার ফেসবুক আইডিতে প্রকাশ করেন। এরপর থেকেই এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয়রা জানান, সর্বশেষ চুরির সন্দেহে তুষারকে আটক করে কয়েকজন ব্যক্তি একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তাকে প্রকাশ্যে লাঠি দিয়ে মারধর, শারীরিক নির্যাতন ও অপমান করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বাঁধা অসহায় অবস্থায় থাকা তুষারকে একাধিক ব্যক্তি পালাক্রমে লাঠি দিয়ে আঘাত করছে। নির্যাতনের সময় আশপাশে উৎসুক জনতাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও কাউকে বাধা দিতে দেখা যায়নি। এ দৃশ্যকে ‘নির্মম ও অমানবিক’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, দেশে আইন ও বিচারব্যবস্থা বিদ্যমান থাকার পরও এভাবে কাউকে গাছে বেঁধে নির্যাতন করা মধ্যযুগীয় বর্বরতার শামিল। কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। বিচার করার দায়িত্ব আদালতের, জনতার নয়।

তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, বরং সমাজে সহিংসতা ও বিশৃঙ্খলার সংস্কৃতিকে উসকে দেয়। অপরাধ দমনের নামে এমন নৈরাজ্য কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

নাগরিক সমাজের নেতারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের গণপিটুনি ও জনতার বিচারের ঘটনা বন্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে মতিহার থানার পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, ভাইরাল ভিডিওর সূত্র ধরে তদন্ত চালিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১১ মে ২০২৬
আরও খবর
মিথ্যা মামলায় এনজিও কর্মী কারাগারে, মানববন্ধনে স্ত্রীর আকুতি

আড়ানীর ৩ কোটি টাকার রেলওয়ে প্রকল্প নিয়ে এমপি চাঁদকে ঘিরে বিতর্ক ও পাল্টা দাবি

সাংবাদিক মতিউরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিরাপদ ও মানসম্মত আম বাজারজাত করতে রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ

চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন

নতুন পুলিশ কমিশনার পেল আরএমপি, কার্যক্রমে গতি ফেরার প্রত্যাশা

হতাশাবাদী গোষ্ঠী দেশকে অস্থির করতে চায়, সবাইকে সতর্ক থাকতে হবে : মির্জা ফখরুল

শাহজাদপুর কাছারিবাড়িতে রবীন্দ্র জয়ন্তীর বর্ণাঢ্য প্রস্তুতি

দৈনিক উপচার