সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাসিকে রুয়েট শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ কার্যক্রম শুরু

রাসিকে রুয়েট শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ কার্যক্রম শুরু

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) এই প্রথমবারের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সরাসরি উদ্যোগে রুয়েটের শিক্ষার্থীরা এই অনন্য সুযোগ লাভ করেছেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত এক বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে এই ইন্টার্নশিপ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে ও রাসিকের সচিব সোহেল রানা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, "শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা থাকা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই রুয়েটের শিক্ষার্থীদের রাজশাহী সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা সিটি কর্পোরেশনের কর্মপরিবেশ, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ভবিষ্যতে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।"

তিনি আরও বলেন, "রাজশাহী সিটি কর্পোরেশন শুধু নগরবাসীকে সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান নয়; তরুণ প্রজন্মের জ্ঞান, দক্ষতা ও কর্মদক্ষতা বিকাশেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রুয়েট ও রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে।"

এ সময় রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে ৩১ দফা রূপরেখা দিয়েছিলেন, তার মধ্যে অনেকগুলো ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, কৃষকদের ঋণ মওকুফ এবং ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ভাতাপ্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি রাজশাহীকে একটি আধুনিক, সুন্দর, সবুজ, ফুলের নগরী, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার তার বক্তব্যে বলেন, "আজকের দিনটি রুয়েট ও রাজশাহী সিটি কর্পোরেশন উভয়ের জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের শুভ সূচনা হলো। সুযোগ্য সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগেই এটি সম্ভব হয়েছে। ইতোপূর্বে দায়িত্বে থাকা অনেকের সময় শিক্ষার্থীরা এ ধরনের সুযোগ পায়নি। আমি আশা করি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।"

ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থী আরাফ মাসুদ ও জান্নাতুন ফেরদৌস তাদের প্রতিক্রিয়ায় জানান, সিনিয়ররা পূর্বে এই সুযোগ না পেলেও তারা প্রথম ব্যাচ হিসেবে রাসিকে ইন্টার্নশিপ করার বিরল সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবন এবং সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, রুয়েটের বিভিন্ন বিভাগের ১৮ জন শিক্ষার্থী রাসিকের প্রকৌশল বিভাগ, নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, এবং নগর পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সরাসরি অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৭ আগস্ট ২০২৬
দৈনিক উপচার