রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

favicon
উপচার ডেস্ক :-
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। পারিবারিক জীবনে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

তারেক রহমানের শিক্ষাজীবনের হাতেখড়ি হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। তৎকালীন সময়ে ইংরেজি মাধ্যমের এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদেরই পড়াশোনার সুযোগ ছিল। অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার যাত্রা শুরু করেন। স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগকে নিজের পছন্দের বিষয় হিসেবে বেছে নেন। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি সে সময় তার মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত গণ-আন্দোলনের পরিবেশ তাকে স্বাভাবিকভাবেই সক্রিয় রাজনীতির প্রতি আকৃষ্ট করে তোলে।

আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৮৮ সালে। পিতা জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তিনি রাজনীতির মাঠে পা রাখেন। এরপর সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রেখে ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য নির্বাচিত হন। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে দেশব্যাপী জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওই নির্বাচনে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তিনি তার মা বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয় করেন। পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বিপুল বিজয় একজন দক্ষ ও সুপরিকল্পিত সংগঠক হিসেবে তারেক রহমানের যোগ্যতার প্রমাণ দেয় এবং ভবিষ্যতে দলের শীর্ষ নেতৃত্বে তার অবস্থান সুদৃঢ় হওয়ার পথ তৈরি করে।

রাজনৈতিক জীবনের চড়াই-উতরাই পেরিয়ে পরবর্তী সময়ে ২০০৭ সালের সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্যাতনের শিকার হন তারেক রহমান। সে সময় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং তৎকালীন সরকার তাকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠিয়ে দেয়। দীর্ঘ প্রায় ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন। সেদিন তাকে বরণ করে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত লাখো জনতার ঢল নেমেছিল। চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই জয়লাভ করেন। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করলে তার নেতৃত্বে নতুন সরকার গঠিত হয় এবং গত ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের ৬২তম জন্মদিন উপলক্ষে আজ দেশের বিভিন্ন স্থানে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের উত্তর বারিধারাস্থ কালাচাঁদপুর দাখিল মাদরাসা ও এতিমখানায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ ছাড়া দিনটি উপলক্ষে সারাদেশে দলীয় নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।

আরও খবর
মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণঅভ্যুত্থান-সব ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে ছিল: প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণঅভ্যুত্থান-সব ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে ছিল: প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার ও প্রত্যাবাসনের ডাক জাতিসংঘ সভাপতির
রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার ও প্রত্যাবাসনের ডাক জাতিসংঘ সভাপতির
ষড়যন্ত্র ও গুজবে বিভ্রান্ত হবেন না: পুলিশ বাহিনীকে আইজিপির নির্দেশ
ষড়যন্ত্র ও গুজবে বিভ্রান্ত হবেন না: পুলিশ বাহিনীকে আইজিপির নির্দেশ
বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এক টেবিলে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট
বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এক টেবিলে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট
দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে চব্বিশের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে চব্বিশের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মওলানা ভাসানীর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা
শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মওলানা ভাসানীর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা
আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ