শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

favicon
উপচার ডেস্ক :-
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের সাতটি জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় বিজিবির এই সদস্যদের মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত প্লাটুনের মধ্যে সর্বোচ্চ ২৭ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন গোপালগঞ্জ জেলায় এবং রাজধানী ঢাকা জেলায় মোতায়েন করা হয়েছে ২৩ প্লাটুন। এ ছাড়া শিল্পনগরী চট্টগ্রাম ও গাজীপুরে ১৫ প্লাটুন করে, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, ফরিদপুরে ৩ প্লাটুন এবং ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক মোতায়েনের জন্য আরও ৫ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠে থাকা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে, মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে মাঠপর্যায়ে ব্যবহৃত ড্রোন, সদস্যদের শরীরে থাকা বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষ ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজ সদর দপ্তর থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দৈনন্দিন জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে বিজিবি কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও খবর
বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এক টেবিলে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট
বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এক টেবিলে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট
দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে চব্বিশের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে চব্বিশের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মওলানা ভাসানীর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা
শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মওলানা ভাসানীর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা
আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রামেক ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রামেক ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত
জননিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় জোরদারে বিআইআরসি কমান্ড্যান্ট ও রাজশাহী রেঞ্জ ডিআইজির বৈঠক
জননিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় জোরদারে বিআইআরসি কমান্ড্যান্ট ও রাজশাহী রেঞ্জ ডিআইজির বৈঠক
সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে আইনপ্রণেতাদের তৎপর হওয়ার আহ্বান স্পিকারের
সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে আইনপ্রণেতাদের তৎপর হওয়ার আহ্বান স্পিকারের
সোহেলের ফাঁসি বহাল, স্ত্রী স্বপ্নার খালাস: আইনি বিশ্লেষণে যা উঠে এলো
সোহেলের ফাঁসি বহাল, স্ত্রী স্বপ্নার খালাস: আইনি বিশ্লেষণে যা উঠে এলো