বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

মানবপাচার ও অভিবাসন অপরাধ দমনে যৌথ গোয়েন্দা সেল গঠনের আলোচনা
favicon
স্টাফ রিপোর্টার :
আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ
পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের মহাপরিচালক পার্ক সাং উক-এর নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

আন্তঃসীমান্ত অপরাধ, ভিসা জালিয়াতি, মানবপাচার এবং অভিবাসনসংক্রান্ত যেকোনো ধরনের অবৈধ তৎপরতা কঠোর হস্তে দমনে পারস্পরিক গোয়েন্দা তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ পুলিশ এবং দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের ইমিগ্রেশন পলিসি ব্যুরোর মহাপরিচালক পার্ক সাং উক (Park Sang Wook)-এর নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার পাঁচ দশকের সুদৃঢ় কূটনৈতিক সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কোরিয়া দীর্ঘদিন ধরে বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করে আসছে। বিশেষ করে কোরিয়ান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অত্যাধুনিক সাইবার ইনভেস্টিগেশন সেন্টার স্থাপন, ‘সেফার সাইবারস্পেস ফর ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়ন এবং সম্প্রতি চট্টগ্রামের দামপাড়ায় সাইবার পুলিশ সেন্টার উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে বলে আইজিপি কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন।

বৈঠকে উভয় পক্ষ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অভিবাসনসংক্রান্ত বহুমাত্রিক অপরাধ মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। আলোচনায় ইন্টারপোলের ওয়ান্টেড তালিকাভুক্ত আসামি ও সন্ত্রাসঝুঁকিতে থাকা সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য দ্রুত আদান-প্রদান, ভিসা জালিয়াতি চক্র শনাক্তকরণ, অবৈধ অভিবাসী চোরাচালান, জাল নথিপত্র তৈরি এবং সংঘবদ্ধ মানবপাচার রোধে যৌথভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে অভিবাসনজনিত অপরাধ দমনে তাৎক্ষণিক তথ্য বিনিময় নিশ্চিত করতে একটি যৌথ গোয়েন্দা সেল গঠন এবং পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় দেশ ইতিবাচক মনোভাব ব্যক্ত করে।

এ সময় আইজিপি মোঃ আলী হোসেন ফকির বাংলাদেশে বসবাসরত ও কর্মরত দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সার্বিক নিরাপত্তা বিধানের পাশাপাশি দেশে কোরিয়ান বিনিয়োগ ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সংঘবদ্ধ আন্তঃসীমান্ত অপরাধ, মানবপাচার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে বলে তিনি প্রতিনিধিদলকে অবহিত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ, ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর
শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মওলানা ভাসানীর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা
শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মওলানা ভাসানীর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রামেক ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রামেক ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত
জননিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় জোরদারে বিআইআরসি কমান্ড্যান্ট ও রাজশাহী রেঞ্জ ডিআইজির বৈঠক
জননিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় জোরদারে বিআইআরসি কমান্ড্যান্ট ও রাজশাহী রেঞ্জ ডিআইজির বৈঠক
সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে আইনপ্রণেতাদের তৎপর হওয়ার আহ্বান স্পিকারের
সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে আইনপ্রণেতাদের তৎপর হওয়ার আহ্বান স্পিকারের
সোহেলের ফাঁসি বহাল, স্ত্রী স্বপ্নার খালাস: আইনি বিশ্লেষণে যা উঠে এলো
সোহেলের ফাঁসি বহাল, স্ত্রী স্বপ্নার খালাস: আইনি বিশ্লেষণে যা উঠে এলো
ডেঙ্গুতে প্রাণহানি ছাড়াল ৫শ, ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু
ডেঙ্গুতে প্রাণহানি ছাড়াল ৫শ, ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ
২১ জানুয়ারি দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে
২১ জানুয়ারি দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে