বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মওলানা ভাসানীর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা

শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মওলানা ভাসানীর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা

favicon
স্টাফ রিপোর্টার :
শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মওলানা ভাসানীর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা
টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করছেন ভাসানী জনশক্তি পার্টির নেতৃবৃন্দ।

উপমহাদেশের নিপীড়িত, শোষিত ও মেহনতি মানুষের অধিকার আদায়ের আপসহীন কণ্ঠস্বর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ভাসানী জনশক্তি পার্টি। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের প্রথম প্রহরে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত এই কিংবদন্তি জননেতার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদনকালে ভাসানী জনশক্তি পার্টির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল হারুন অর রশিদ। এ ছাড়াও দলের নারী নেত্রী রিফাত সুলতানা, কৃষিবিষয়ক সম্পাদক মনির হোসেন সরকার, বংশাল থানার সাধারণ সম্পাদক মোঃ হাসান, কেন্দ্রীয় নেতা সেলিম খান এবং ছাত্রনেতা আবিদ সরকারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে মাজার প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, মওলানা ভাসানী ছিলেন আমৃত্যু সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং সব ধরনের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে এক অকুতোভয় সংগ্রামী। প্রয়াণের ৫০ বছর পরও তাঁর রাজনৈতিক দর্শন ও আদর্শ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি এবং সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মওলানা ভাসানীর আদর্শ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

এ সময় দলের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম বলেন, মওলানা ভাসানী কেবল একটি নাম নন, তিনি একটি সংগ্রামী চেতনা ও প্রতিষ্ঠানের নাম। তিনি আজীবন ক্ষমতার মোহ ত্যাগ করে সাধারণ মানুষের কাতারে থেকে লড়াই করেছেন। ভাসানী জনশক্তি পার্টি মজলুম জননেতার সেই অসমাপ্ত স্বপ্ন ও আদর্শকে বুকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাবে।

বক্তব্য শেষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং তাঁর প্রয়াত সহধর্মিণীদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ভাসানী জনশক্তি পার্টির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হক। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং গণমানুষের কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটিশবিরোধী আন্দোলন, স্বাধিকার সংগ্রাম এবং স্বাধীন বাংলাদেশের গণমানুষের রাজনীতির এই প্রাণপুরুষ।

আরও খবর
আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রামেক ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রামেক ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত
জননিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় জোরদারে বিআইআরসি কমান্ড্যান্ট ও রাজশাহী রেঞ্জ ডিআইজির বৈঠক
জননিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় জোরদারে বিআইআরসি কমান্ড্যান্ট ও রাজশাহী রেঞ্জ ডিআইজির বৈঠক
সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে আইনপ্রণেতাদের তৎপর হওয়ার আহ্বান স্পিকারের
সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে আইনপ্রণেতাদের তৎপর হওয়ার আহ্বান স্পিকারের
সোহেলের ফাঁসি বহাল, স্ত্রী স্বপ্নার খালাস: আইনি বিশ্লেষণে যা উঠে এলো
সোহেলের ফাঁসি বহাল, স্ত্রী স্বপ্নার খালাস: আইনি বিশ্লেষণে যা উঠে এলো
ডেঙ্গুতে প্রাণহানি ছাড়াল ৫শ, ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু
ডেঙ্গুতে প্রাণহানি ছাড়াল ৫শ, ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ
২১ জানুয়ারি দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে
২১ জানুয়ারি দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে