শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এক টেবিলে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট

বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এক টেবিলে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট

favicon
আন্তর্জাতিক ডেস্ক:
বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এক টেবিলে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট
বৃহস্পতিবার চীনের শেনজেনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এক গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠক সম্পন্ন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এই বৈঠক চলে বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত। প্রায় ৮০ মিনিট স্থায়ী এই উচ্চপর্যায়ের বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ, বৈশ্বিক নিরাপত্তা এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিন বিশ্বনেতা।

বৈঠকের শুরুতে প্রায় ১৫ মিনিট গণমাধ্যমকর্মীদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিন দেশের রাষ্ট্রপ্রধান। এরপর তাঁরা মূল এজেন্ডা নিয়ে রুদ্ধদ্বার আলোচনায় অংশ নেন। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইতিবাচক যোগাযোগ ও সংলাপের কোনো বিকল্প নেই, বরং এটি বর্তমান বিশ্বের জন্য অপরিহার্য। বিশ্বের প্রধান পরাশক্তি হিসেবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশ তিনটির যৌথভাবে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করে বলেন, পারমাণবিক অস্ত্রের মজুত কমানো এবং এসব বিধ্বংসী অস্ত্র ব্যবহারের ঝুঁকি হ্রাসের বিষয়ে ফলপ্রসূ আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন এক অনন্য অবস্থানে রয়েছে।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত চীনের কাছে আনুমানিক ৬২০টি পারমাণবিক ওয়ারহেড মজুত ছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের কাছে ৫ হাজার ৪২টি এবং রাশিয়ার কাছে ৫ হাজার ৪২০টি পারমাণবিক ওয়ারহেড ছিল। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশাল মজুতের তুলনায় নিজেদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম হওয়ায় বেইজিং এর আগে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি বা আলোচনায় অংশ নেওয়ার আহ্বান বারবার প্রত্যাখ্যান করে আসছিল। ফলে এই ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা বিশেষ তাৎপর্য বহন করছে।

বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পারস্পরিক গঠনমূলক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতা জোরদারে এই তিন দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন আঞ্চলিক সংঘাত নিরসনে দেশগুলোর অভিন্ন স্বার্থ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, চীনের আয়োজনে বুধবার থেকে শেনজেনে শুরু হয়েছে দুই দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি সদস্য অর্থনীতির দেশের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। সম্মেলনের ফাঁকেই তিন পরাশক্তির শীর্ষ নেতার এই বৈঠক বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


আরও খবর
দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে চব্বিশের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে চব্বিশের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মওলানা ভাসানীর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা
শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মওলানা ভাসানীর সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা
আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রামেক ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রামেক ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত
জননিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় জোরদারে বিআইআরসি কমান্ড্যান্ট ও রাজশাহী রেঞ্জ ডিআইজির বৈঠক
জননিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় জোরদারে বিআইআরসি কমান্ড্যান্ট ও রাজশাহী রেঞ্জ ডিআইজির বৈঠক
সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে আইনপ্রণেতাদের তৎপর হওয়ার আহ্বান স্পিকারের
সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে আইনপ্রণেতাদের তৎপর হওয়ার আহ্বান স্পিকারের
সোহেলের ফাঁসি বহাল, স্ত্রী স্বপ্নার খালাস: আইনি বিশ্লেষণে যা উঠে এলো
সোহেলের ফাঁসি বহাল, স্ত্রী স্বপ্নার খালাস: আইনি বিশ্লেষণে যা উঠে এলো