শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রামেক হাসপাতালের এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগে নতুন লাইব্রেরির যাত্রা শুরু

রামেক হাসপাতালের এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগে নতুন লাইব্রেরির যাত্রা শুরু

favicon
স্টাফ রিপোর্টার :
রামেক হাসপাতালের এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগে নতুন লাইব্রেরির যাত্রা শুরু
বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগে পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য নবনির্মিত লাইব্রেরির উদ্বোধন করছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামসহ জ্যেষ্ঠ চিকিৎসকবৃন্দ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগে পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক একাডেমিক লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, চিকিৎসা গবেষণা এবং উচ্চতর একাডেমিক জ্ঞানচর্চার সুযোগ আরও সম্প্রসারিত করার লক্ষ্যে এই সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে লাইব্রেরিটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জামিল রায়হান, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ড্যাব রাজশাহী জেলার সেক্রেটারি ডা. মনোয়ার তারিক সাবু, বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস-ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএ-সিসিপিপি) রাজশাহী শাখার সহসভাপতি ডা. মো. আবুল হাসনাত ডাবলু এবং সংগঠনটির সাধারণ সম্পাদক ও রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক, চিকিৎসক, পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থী, নার্সিং কর্মকর্তা এবং গণপূর্ত বিভাগ-২-এর প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট চিকিৎসক ও শিক্ষকেরা আশা প্রকাশ করছেন, নতুন এই লাইব্রেরিটি প্রতিষ্ঠার ফলে পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সর্বশেষ জ্ঞান অর্জন, গবেষণামূলক কার্যক্রম পরিচালনা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ বহুগুণে বৃদ্ধি পাবে। একই সঙ্গে এটি উচ্চতর চিকিৎসা শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং রোগীদের জন্য আরও আধুনিক ও জ্ঞানভিত্তিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর
ভূমিমন্ত্রী মিনুর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের খবর ভিত্তিহীন
ভূমিমন্ত্রী মিনুর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের খবর ভিত্তিহীন
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ
রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ
রাজশাহীতে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিলেন এরশাদ আলী ঈশা
রাজশাহীতে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিলেন এরশাদ আলী ঈশা
শিবগঞ্জ ও সদর সীমান্তে ৫৩ বিজিবির অভিযান, ২ লাখ টাকার মাদক উদ্ধার
শিবগঞ্জ ও সদর সীমান্তে ৫৩ বিজিবির অভিযান, ২ লাখ টাকার মাদক উদ্ধার
রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিলেন মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিলেন মাহফুজুর রহমান রিটন
সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি
সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি
ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই রাজশাহী নিউ মার্কেটের সংস্কার করা হবে: রাসিক প্রশাসক
ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই রাজশাহী নিউ মার্কেটের সংস্কার করা হবে: রাসিক প্রশাসক