শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › শিবগঞ্জ ও সদর সীমান্তে ৫৩ বিজিবির অভিযান, ২ লাখ টাকার মাদক উদ্ধার

শিবগঞ্জ ও সদর সীমান্তে ৫৩ বিজিবির অভিযান, ২ লাখ টাকার মাদক উদ্ধার

favicon
ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ :
শিবগঞ্জ ও সদর সীমান্তে ৫৩ বিজিবির অভিযান, ২ লাখ টাকার মাদক উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পৃথক তিনটি স্থানে ৫৩ বিজিবির বিশেষ অভিযানে জব্দকৃত ৪০৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পৃথক তিনটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীনস্থ মাসুদপুর, ফতেপুর ও জহুরপুর বর্ডার আউটপোস্টের (বিওপি) বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ এবং ৩৯ বোতল ভারতীয় মদ, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে প্রথম অভিযানটি চালায় মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল। ওই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। একই দিন রাত ৯টা ৫০ মিনিটে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে দ্বিতীয় অভিযান পরিচালনা করে ফতেপুর বিওপির টহলদল, যেখান থেকে ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ ছাড়া বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে তৃতীয় অভিযানটি চালায় জহুরপুর বিওপির বিশেষ টহলদল। এ সময় আরও ১০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করতে সক্ষম হয় সীমান্তরক্ষী বাহিনী। পৃথক তিনটি অভিযানে জব্দকৃত এসব মাদকদ্রব্য পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সর্বদা সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছেন। দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের মাদক ও চোরাচালান দমনে বিজিবির এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও খবর
ভূমিমন্ত্রী মিনুর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের খবর ভিত্তিহীন
ভূমিমন্ত্রী মিনুর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের খবর ভিত্তিহীন
রামেক হাসপাতালের এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগে নতুন লাইব্রেরির যাত্রা শুরু
রামেক হাসপাতালের এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগে নতুন লাইব্রেরির যাত্রা শুরু
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ
রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ
রাজশাহীতে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিলেন এরশাদ আলী ঈশা
রাজশাহীতে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিলেন এরশাদ আলী ঈশা
রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিলেন মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিলেন মাহফুজুর রহমান রিটন
সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি
সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি
ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই রাজশাহী নিউ মার্কেটের সংস্কার করা হবে: রাসিক প্রশাসক
ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই রাজশাহী নিউ মার্কেটের সংস্কার করা হবে: রাসিক প্রশাসক