রাজশাহীতে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিলেন এরশাদ আলী ঈশা
পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজশাহীতে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজশাহী আদালত (কোর্ট) চত্বরের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর শাখার সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, নগর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রকিবউদ্দিন টুটুল এবং সাধারণ সম্পাদক হাওসান হাবিব। এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।