শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই রাজশাহী নিউ মার্কেটের সংস্কার করা হবে: রাসিক প্রশাসক

ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই রাজশাহী নিউ মার্কেটের সংস্কার করা হবে: রাসিক প্রশাসক

favicon
স্টাফ রিপোর্টার :
ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই রাজশাহী নিউ মার্কেটের সংস্কার করা হবে: রাসিক প্রশাসক
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ঐতিহ্যবাহী রাজশাহী নিউ মার্কেটের সার্বিক উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

ঐতিহ্যবাহী রাজশাহী নিউ মার্কেটের সার্বিক উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় তিনি নিউ মার্কেটের দোতলাসহ পুরো মার্কেট এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি মার্কেট পরিচালনা কমিটি ও সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রাসিক প্রশাসক ঐতিহ্যবাহী এই মার্কেটটির অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি মার্কেটের জরাজীর্ণ অবকাঠামো সংস্কারের পাশাপাশি অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ঐতিহ্যবাহী রাজশাহী নিউ মার্কেট এই নগরীর একটি অত্যন্ত পুরোনো ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। তাঁরা মার্কেটটির ঐতিহ্য ধরে রাখতে চান এবং এর নিজস্ব স্বকীয়তা ও ঐতিহ্যের আদলেই সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন করতে চান। ব্যবসায়ীরা যেন ভবিষ্যতে আরও সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। এ উন্নয়ন কার্যক্রম সফল করতে তিনি ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনকালে নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নুর কুতুবে আলম মুনু, সাধারণ সম্পাদক মাইনুল হক হারু, ক্যাশিয়ার সৈয়দ আব্দুল ময়েজ ডলার, নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জেম ও মো. টিপু উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, গোলাম আতোয়ার, আফজাল হোসেন ও সাব্বির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহেল কাফিসহ অন্যান্য প্রকৌশলী এবং ১৩ নম্বর ওয়ার্ড সচিব সারোয়ার হোসেন শাওন।

এ ছাড়া পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি সোহেল রানা সরকার দিপু, ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব এ কে সারওয়ার জাহান সম্রাট, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম জিতু, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহাবুবুল আলম সানি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুল রেজা এবং সাবেক যুবনেতা মোমিন, পল্টু ও মিঠু উপস্থিত ছিলেন।

আরও খবর
ভূমিমন্ত্রী মিনুর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের খবর ভিত্তিহীন
ভূমিমন্ত্রী মিনুর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের খবর ভিত্তিহীন
রামেক হাসপাতালের এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগে নতুন লাইব্রেরির যাত্রা শুরু
রামেক হাসপাতালের এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগে নতুন লাইব্রেরির যাত্রা শুরু
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ
রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ
রাজশাহীতে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিলেন এরশাদ আলী ঈশা
রাজশাহীতে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিলেন এরশাদ আলী ঈশা
শিবগঞ্জ ও সদর সীমান্তে ৫৩ বিজিবির অভিযান, ২ লাখ টাকার মাদক উদ্ধার
শিবগঞ্জ ও সদর সীমান্তে ৫৩ বিজিবির অভিযান, ২ লাখ টাকার মাদক উদ্ধার
রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিলেন মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিলেন মাহফুজুর রহমান রিটন
সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি
সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি