শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহী সীমান্তে পিস্তল, কষ্টিপাথরের মূর্তি ও বিপুল মাদকসহ আটক ১৭

রাজশাহী সীমান্তে পিস্তল, কষ্টিপাথরের মূর্তি ও বিপুল মাদকসহ আটক ১৭

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহী সীমান্তে পিস্তল, কষ্টিপাথরের মূর্তি ও বিপুল মাদকসহ আটক ১৭

রাজশাহী সীমান্তে গত ১০ মাসে অভিযান চালিয়ে ১১ কোটি ৩৪ লাখ টাকার বেশি মূল্যের আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৬ দশমিক ৬৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র, মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ১৬৩ টাকা।

বিজিবির তথ্য অনুযায়ী, গত ১০ মাসের অভিযানে জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে পাঁচটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, ৯০০ গ্রাম হেরোইন, ৬৩ হাজার ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা এবং ১ হাজার ১৬১ বোতল ফেনসিডিল। এ ছাড়া বিপুল পরিমাণ বিদেশি মদ, গাঁজা, বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সাতটি কষ্টিপাথরের মূর্তি ও মূর্তির অংশবিশেষ এবং চারটি ভারতীয় গরুও জব্দ করতে সক্ষম হয় সীমান্তরক্ষী বাহিনী।

সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিন-রাত ২৪ ঘণ্টা টহল, বিশেষ অভিযান ও মোবাইল চেকপোস্ট পরিচালনা করছে ১ বিজিবি। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করতে দায়িত্বপূর্ণ সব বর্ডার আউটপোস্টে (বিওপি) সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি দুর্গম পদ্মা নদীতীরবর্তী এলাকায় আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ড্রোন ব্যবহার এবং স্পিডবোট ও নৌকার মাধ্যমে সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত অপরাধ নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ জনগণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে বিজিবি। সীমান্তের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় নির্বাচন, ধর্মীয় অনুষ্ঠান এবং দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে রাজশাহী ব্যাটালিয়ন।

আরও খবর
ভূমিমন্ত্রী মিনুর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের খবর ভিত্তিহীন
ভূমিমন্ত্রী মিনুর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের খবর ভিত্তিহীন
রামেক হাসপাতালের এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগে নতুন লাইব্রেরির যাত্রা শুরু
রামেক হাসপাতালের এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগে নতুন লাইব্রেরির যাত্রা শুরু
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ
রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ
রাজশাহীতে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিলেন এরশাদ আলী ঈশা
রাজশাহীতে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিলেন এরশাদ আলী ঈশা
শিবগঞ্জ ও সদর সীমান্তে ৫৩ বিজিবির অভিযান, ২ লাখ টাকার মাদক উদ্ধার
শিবগঞ্জ ও সদর সীমান্তে ৫৩ বিজিবির অভিযান, ২ লাখ টাকার মাদক উদ্ধার
রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিলেন মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিলেন মাহফুজুর রহমান রিটন
সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি
সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি