মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিংয়ের শ্রদ্ধা, শোকবইয়ে স্বাক্ষর

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিংয়ের শ্রদ্ধা, শোকবইয়ে স্বাক্ষর

favicon
উপচার ডেস্ক :-

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

বৃহস্পতিবার সকালে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি এই শোক জানান।

হাইকমিশনে পৌঁছালে রাজনাথ সিংকে স্বাগত জানান দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এরপর ভারতের প্রতিরক্ষামন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন। 

এ সময় তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান এবং দুই দেশের সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এর আগে, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর বুধবার ঢাকায় ছুটে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানান। 

একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বিশেষ শোকবার্তাটি তিনি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

আন্তর্জাতিক পর্যায়ের এই নেতাদের সরাসরি অংশগ্রহণ ও শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার বৈশ্বিক রাজনৈতিক গুরুত্বকেই ফুটিয়ে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০১ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার