রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে রাজশাহীতে মহা প্রস্তুতি
তুলির আঁচড়ে বর্ণিল সাজে পদ্মাপাড়ের নগরী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে রাজশাহীতে মহা প্রস্তুতি

favicon
স্টাফ রিপোর্টার :

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে নগরীর বিমান চত্বর এলাকায় সড়ক বিভাজক ও স্থাপনায় তুলির আঁচড়ে সৌন্দর্যবর্ধনের কাজ করছেন কর্মীরা।

সড়কের মোড়ে মোড়ে রঙের নতুন প্রলেপ, ডিভাইডারে শোভা পাচ্ছে বাহারি চিত্রকর্ম, আর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন শত শত কর্মী। কোথাও পুরোনো স্থাপত্য ও স্থাপনায় লাগছে নতুন রঙের ছোঁয়া, আবার কোথাও চলছে জরুরি সড়ক সংস্কার ও আধুনিক সৌন্দর্যবর্ধনের কাজ। আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রতীক্ষিত রাজশাহী সফরকে কেন্দ্র করে এভাবেই এক অপরূপ ও বর্ণিল সাজে সেজে উঠছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষানগরী রাজশাহী। পদ্মা তীরের এই শহরের নতুন রূপ দেওয়ার কর্মযজ্ঞে মিশে আছে রাজশাহীবাসীর গভীর আবেগ, উষ্ণ ভালোবাসা এবং দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা।

প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক আগমনকে সামনে রেখে শনিবার ১৭ অক্টোবর সকালে সরেজমিনে নগরীর বিমান চত্বর, নওদাপাড়া, ভদ্রা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায় এক বিশাল কর্মযজ্ঞ। রংমিস্ত্রিরা একমনে নিপুণ দক্ষতায় বিভিন্ন সড়ক বিভাজক ও স্থাপনা রাঙিয়ে তুলছেন। তাঁদের চোখেমুখে সময়মতো কাজ শেষ করার তাগিদ, আর হাতে রঙের উজ্জ্বল পাত্র। তাঁদের সঙ্গে তাল মিলিয়ে মাঠে নেমেছেন পরিচ্ছন্নতাকর্মীরাও, যাঁরা পদ্মাপাড়ের এই সবুজ নগরীকে আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তুলতে নিরলস ঘাম ঝরাচ্ছেন। কাজের ফাঁকে রংমিস্ত্রি আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী রাজশাহীর মাটিতে পা রাখবেন। তাঁকে বরণ করে নিতে মনের সমস্ত ভালোবাসা ও মাধুরী মিশিয়ে তাঁরা শহরকে সাজাচ্ছেন, যাতে প্রধানমন্ত্রী এসে তাঁদের এই সবুজ ও পরিচ্ছন্ন শহরের সৌন্দর্য উপভোগ করতে পারেন।

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন, আকর্ষণীয় ও স্মরণীয় করতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে সার্বিক পরিবেশ উন্নয়ন কর্মসূচি বহুগুণ জোরদার করা হয়েছে। পুরো শহরের প্রধান সড়কগুলোর মধ্যবর্তী আইল্যান্ড রং করা, ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত পিচঢালাই দিয়ে মেরামত করা এবং ল্যাম্পপোস্টগুলোতে আলোকসজ্জার সমন্বয়ে এক নতুন রূপ উপহার দিতে নেওয়া হয়েছে সমন্বিত উদ্যোগ।

সফর প্রস্তুতির বিষয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই রাজশাহীতে প্রথম রাষ্ট্রীয় সফর। এই মুহূর্তটি উত্তরবঙ্গের মানুষের জন্য অত্যন্ত আনন্দ, আবেগ ও অপরিসীম গৌরবের। প্রিয় নেতাকে স্বাগত জানাতে সমগ্র রাজশাহীর মানুষের মধ্যে যে অভূতপূর্ব গণজোয়ার ও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তা স্মরণকালের যেকোনো নজিরকে ছাড়িয়ে গেছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীতে ইতিহাসের সর্ববৃহৎ জনসমাবেশ আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিপুল জনসমাগম ও উষ্ণতম অভ্যর্থনার মাধ্যমে নগরবাসী তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনা ঘোচানোর প্রত্যাশা তাঁর সামনে তুলে ধরবেন।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রীর এই সফর সমগ্র উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনীতি, শিল্পায়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবে। শিক্ষা, বাণিজ্য ও ঐতিহ্যে সমৃদ্ধ রাজশাহীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য দূর করতে এই সফর এক নতুন আশার দিগন্ত উন্মোচন করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রিয় প্রধানমন্ত্রীকে একনজর সরাসরি দেখার জন্য মহানগরীর প্রতিটি মানুষ অধীর আগ্রহ নিয়ে প্রহর গুনছেন। সিটি করপোরেশনের সব বিভাগকে সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় রেখে পুরো নগরীর অবকাঠামো সংস্কার, পরিচ্ছন্নতা এবং আধুনিক আলোকায়নের কাজ দ্রুততার সঙ্গে শেষ করা হচ্ছে, যাতে পুরো শহরজুড়ে একটি নান্দনিক ও উৎসবমুখর আবহ নিশ্চিত থাকে।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজপথের সাজসজ্জা যেমন চোখ জুড়াচ্ছে, তেমনি প্রতিটি মানুষের হৃদয়ে রচিত হচ্ছে নতুন দিনের স্বপ্ন। প্রান্তিক মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং কর্মচঞ্চল অর্থনীতির যে স্বপ্ন তাঁরা দেখছেন, এই সফরের মাধ্যমে তা নতুন গতি পাবে। সব মিলিয়ে এখন পদ্মাপাড়জুড়ে কেবলই অপেক্ষা ২০ অক্টোবরের সেই মাহেন্দ্রক্ষণের, যেদিন বর্ণিল রূপ আর কোটি মানুষের প্রাণঢালা ভালোবাসায় প্রধানমন্ত্রীকে বরণ করে নেবে ইতিহাস বিজড়িত এই রাজশাহী নগরী।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৭ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার