শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › আরএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সফর ও দুর্গাপূজা নির্বিঘ্ন করার তাগিদ

আরএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার :
আরএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন রাজশাহী সফর এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সমন্বয় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রাখতে বহুমুখী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে সুশৃঙ্খল, নির্বিঘ্ন ও ঐতিহাসিক রূপ দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল সরকারি সংস্থাকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রশাসনিক নজরদারি নিশ্চিত করতে হবে।

সভায় প্রধানমন্ত্রীর রাজশাহী আগমনকে কেন্দ্র করে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা, ভিভিআইপি নিরাপত্তা প্রটোকল, গোয়েন্দা নজরদারি জোরদার এবং সংশ্লিষ্ট সকল অংশীজন ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যকার আন্তঃসমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মহানগরীর প্রতিটি পূজামণ্ডপে আনসার ও পুলিশের নিয়মিত টহল, ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলার বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। এছাড়া নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের শীর্ষ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার