শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › রাজশাহী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঐতিহাসিক মাদ্রাসা মাঠে হবে জনসভা

রাজশাহী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে একদিনে দেশের তিনটি প্রশাসনিক বিভাগে ম্যারাথন সফরে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২০ অক্টোবর তিনি পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের ঐতিহ্যবাহী পূজামণ্ডপগুলো পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন। একই সফরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর এই বহুমুখী সফরকে ঘিরে তিনটি বিভাগেই প্রশাসনিক ও দলীয় পর্যায়ে ব্যাপক কর্মচাঞ্চল্য এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষিত সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে রংপুর বিভাগের সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দপুরে অবতরণের পর তিনি সড়কপথে ঐতিহ্যবাহী রংপুর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে যাবেন এবং সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

রংপুরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে চেপে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন। নির্ধারিত সময়সূচি অনুসারে দুপুর দেড়টায় তিনি রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। মন্দির পরিদর্শন শেষে তিনি রাজশাহী সার্কিট হাউসে কিছু সময়ের জন্য অবস্থান করবেন।

সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ওইদিন বেলা তিনটায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর এই আগমন ও বক্তব্যকে কেন্দ্র করে উত্তরবঙ্গের নেতাকর্মী এবং সাধারণ জনগণের মাঝে উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সমাপ্তির পর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকেই বিমানে বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের ঐতিহাসিক রহমতগঞ্জস্থ জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন এবং সেখানকার সনাতন সমাজের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম ও দাপ্তরিক কাজ সেরে রাতেই বিমানযোগে রাজধানী ঢাকায় ফিরে আসবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর ও শারদীয় দুর্গোৎসব উদযাপনকে সুশৃঙ্খল, নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে বহুমুখী নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক উচ্চপর্যায়ের প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি ভিভিআইপি নিরাপত্তা প্রটোকল শতভাগ বজায় রাখার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও জননিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় পূজামণ্ডপগুলোতে স্থায়ী নিরাপত্তা চৌকি, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জনসভার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত গৃহীত হয়।

রাজশাহী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঐতিহাসিক মাদ্রাসা মাঠে হবে জনসভা
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৬ অক্টোবর ২০২৬
দৈনিক উপচার